এক্সপ্লোর

DC vs LSG, 1st innings Highlights: ফের অর্ধশতরান রাহুলের, দিল্লির বিরুদ্ধে ১৯৫ বোর্ডে তুলে নিল লখনউ

DC vs LSG: এবার আরও একবার রাহুলের ব্যাট থেকে এল দুরন্ত অর্ধশতরানের ইনিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমে তাঁর ব্যাটের ওপর ভর করেই বড় ইনিংস বোর্ডে তুলে নিল লখনউ।

মুম্বই: নতুন দল। প্রথমবার আইপিএল খেলতে নেমেছে তারা। প্লে অফে ওঠার লড়াইয়ে প্রবল দাবিদার। আর দলের অধিনায়ক কে এল রাহুলের (K L Rahul) ব্যাটও যেন শান দেওয়া তলোয়াড়। একের পর এক ম্যাচে হয় অর্ধশতরান, নয় শতরান হাঁকিয়েই যাচ্ছেন। এবার আরও একবার রাহুলের ব্যাট থেকে এল দুরন্ত অর্ধশতরানের ইনিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমে তাঁর ব্যাটের ওপর ভর করেই প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান বোর্ডে তুলে নিল লখনউ সুপারজায়ান্টস।

রাহুলের দুরন্ত ৭৭

প্রতি ম্য়াচে নেমে রান করাটা যেন এবারের আইপিএলে অভ্যেসে পরিণত করে ফেলেছেন কে এল রাহুল। এদিনও তার ব্যতিক্রম হল না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কে এল রাহুল। ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন রাহুল। মাত্র ৪ ওভারেই ২ জনে মিলে বোর্ডে চল্লিশের ওপরে রান তুলে দিয়েছিলেন। লখনউ শিবিরে প্রথম আঘাত হানেন শার্দুল ঠাকুর। তিনি ফিরিয়ে দেন ডি কককে। ১৩ বলে ২৩ রান করে ফিরে যান তিনি। এরপরই দীপক হুডাকে সঙ্গে নিয়ে আবার ব্যাট হাতে ঝড় তুললেন লখনউ সুপারজায়ান্টস দলের অধিনায়ক কে এল রাহুল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শুরুটা একটু স্লথ হলেও ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন রাহুল। শেষ পর্যন্ত ৫১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই কর্ণাটকী। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান রাহুল।

দীপক হুডাও এদিন অর্ধশতরান হাঁকালেন। ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলেন এই ডানহাতি স্টাইলিস্ট ব্যাটার। তিনি নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। লোয়ার অর্ডারে ক্রুণাল পাণ্ড্য ও মার্কাস স্টোইনিস মিলে দলের স্কোর দুশোর কাছাকাছি পৌঁছে দেন।

আরো পড়ুন: কাউন্টিতে রানের বন্যা, রেকর্ড গড়ে আজহারউদ্দিনের সঙ্গে এলিট লিস্টে পূজারা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget