এক্সপ্লোর

Matthew Wade Viral Video: আউট হয়েই রেগে আগুন, ড্রেসিংরুমে ফিরেই ব্যাট দিয়ে ভাঙচুর চালালেন ওয়েড

Matthew Wade: মাঠ ছাড়ার সময়ই তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। যেন ফুঁসছিলেন রীতিমতো। শেষ পর্যন্ত ড্রেসিংরুমে ঢােকার পরই নিজের হেলমেট ছুড়ে ফেলেন।

মুম্বই: ছন্দে ছিলেন। কিন্তু আচমকাই ছন্দপতন। তাও আবার বিতর্ক সঙ্গী করে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে আউট হয়েই রেগে আগুন হয়ে গেলেন ম্যাথু ওয়েড। গুজরাত টাইটান্সের এই তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের বলে লেগবিফোর হয়ে ফিরে যান। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি ছিলেন ওয়েড। মাঠ ছাড়ার সময়ই তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। যেন ফুঁসছিলেন রীতিমতো। শেষ পর্যন্ত ড্রেসিংরুমে ঢােকার পরই নিজের হেলমেট ছুড়ে ফেলেন। ব্যাট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন বিভিন্ন জিনিসে। মুহূর্তেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

 

ঠিক কী হয়েছিল?

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। শুভমন গিল আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ম্যাথু ওয়েড। ঘটনাটি ঘটে পাওয়ার প্লে-র শেষ ওভারে। সেই ওভারের দ্বিতীয় বলে গ্লেন ম্যাক্সওয়েলকে সুইপ মারতে যান বাঁহাতি ব্য়াটার। উইকেটের সামনে পা পড়ে যাওয়ায় ম্যাক্সওয়েল লেগবিফোরের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু তখনই রিভিউ নেন ওয়েড। তিনি নিশ্চিত ছিলেন যে বল তাঁর গ্লাভসে লেগেছে। কিন্তু পরে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তেও আউটই হন ওয়েড। মাঠেও বিস্মিত দেখায় ওয়েডকে। এরপর ড্রেসিংরুমে ফিরে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। 

কোথায় দাঁড়িয়ে ২ দল?

এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে চলে গিয়েছিল গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে তারা। অন্যদিকে আরসিবি ১৩ ম্য়াচে ১৪ পয়েন্ট। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা রান রেট একেবারে নেগেটিভে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে রয়েছে। এই পরিস্থিতিতে আজকের ম্যাচ শুধু জিতলেই হবে না, বিরাটদের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে আনতে হবে। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget