এক্সপ্লোর

IPL Purple Cap : এগোলেন বরুণ, শীর্ষেই শামি, জমে উঠেছে পার্পল ক্যাপের লড়াই

IPL 2023 : তিন উইকেটের সুবাদে তালিকার পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছেন কেকেআরের বরুণ চক্রবর্তী।

কলকাতা : আইপিএলের (IPL 2023) পয়েন্ট তালিকায় দাপট দেখাচ্ছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আর এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছড়ি ঘোরাচ্ছেন গতবারের আইপিএল চ্যাম্পিয়দের বোলাররা। পার্পল ক্যাপ দখলের তালিকায় প্রথম দুটো স্থানই আপাতত গুজরাতের বোলারদের দখলে। এদিকে, তিন উইকেটের সুবাদে তালিকার পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছেন কেকেআরের বরুণ চক্রবর্তী। 

আইপিএলের গ্রুপপর্বের ৫৩ ম্যাচের শেষে পার্পল ক্যাপ এই মুহূর্তে মহম্মদ শামির (Mohammed Shami) দখলে। ১১ ম্যাচের শেষে শামির ঝুলিতে এখনও পর্যন্ত ১৯ উইকেট। শামির গুজরাত টাইটান্স সতীর্থ রশিদ খান ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পেসার তুষার দেশপাণ্ডের ঝুলিতেও রয়েছে ১৯ টি করে উইকেট। তাঁরাও খেলেছেন ১১ টি ম্য়াচে। ইকোনমির বিচারে এগিয়ে থেকে এই মুহূর্তে তালিকার শীর্ষে শামি। তাঁর ইকোনমি ৭.২৩। এদিকে, এবারের আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক করা আফগান স্পিনার রশিদ খানের (Rashid Khan) ইকোনমি ৮.০৯। পার্পল ক্যাপের লড়াইয়ে তিনি রয়েছেন দুই নম্বরে। আর ১০.৩৩ ইকোনমি নিয়ে তালিকায় তিন নম্বরে তুষার দেশপাণ্ডে (Tushar Despande)। 

এদিকে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ৩ টি উইকেট নিয়ে ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তালিকার পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। সমসংখ্যক ম্যাচে একই উইকেট নিয়ে ছয় নম্বরে যুযবেন্দ্র চাহাল (Yuvvendra Chahal)। ইকোনমির বিচারে অবশ্য এগিয়ে কেকেআরের স্পিনার। এই মুহূর্তে পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে এই মুহূর্তে চার নম্বরে রয়েছেন পীযূষ চাওলা (Piyush Chawla)। গত মরসুমে আইপিএলে খেলার সুযোগই পান তিনি। তবে চলতি  মরসুমে মুম্বইয়ের হয়ে সুযোগ পেয়েই চাওলা প্রমাণ করে দিচ্ছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। ১০টি ম্যাচ খেলে তারকা লেগ স্পিনারের দখলে আপাতত ১৭ টি উইকেট রয়েছে। তিনি ১৬.৪৭ গড় ও ৭.১৭ ইকোনমিতে নিজের উইকেটগুলি নিয়েছেন।

আরও পড়ুন- পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের দৌড় আরও জমিয়ে দিল কেকেআর, কারা এগিয়ে?

১৬ উইকেট নেওয়া পাঞ্জাব কিংসের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ পার্পল ক্যাপের দৌড়ে আপাতত সপ্তম স্থানে রয়েছেন। রবীন্দ্র জাদেজা , মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে। এদিকে, তালিকার প্রথম কুড়িতে রয়েছেন গুজরাতের আরও দুই বোলার। ১১ নম্বরে মোহিত শর্মা ( ১২ উইকেট) ও ১৪ নম্বরে নুর আহমেদ (১১ উইকেট)।

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget