এক্সপ্লোর

IPL 2023 Points Table: পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের দৌড় আরও জমিয়ে দিল কেকেআর, কারা এগিয়ে?

IPL 2023: পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।

কলকাতা: অন্তত দশ ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল, অথচ দশ দলের কেউই প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়নি, কারও প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যায়নি, আইপিএলের (IPL) ইতিহাসে কখনও এ জিনিস হয়েছে?

ষোড়শ আইপিএল যেন একের পর এক নজির গড়ে চলেছে হররোজ। সোমবার পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্লে অফের দৌড় আরও জমিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এক লাফে উঠে এল পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। প্লে অফের দৌড়েও ভালমতোই রইলেন নাইটরা।

পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবে হার্দিক পাণ্ড্যরা এখনও আনুষ্ঠানিকভাবে প্লে অফের যোগ্যতা পায়নি। বাকি ৩ ম্যাচের একটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত। এমনকী, ৩ ম্যাচ হেরে গেলেও প্লে অফে পৌঁছে যেতে পারেন তাঁরা।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। বাকি তিন ম্যাচের দুটি জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ১১ ম্যাচে ১১ পয়েন্ট লখনউ সুপার জায়ান্টসের। বাকি তিন ম্যাচের ৩টি জিতলেই প্লে অফ নিশ্চিত। ২টি জিতলেও ভাল সুযোগ থাকবে।

পাঁচ দল রয়েছে ১০ পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। ১১ ম্যাচে ১০ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। শেষ পাঁচ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছেন সঞ্জু স্যামসনরা। বাকি তিন ম্যাচ জিততেই হবে তাঁদের। রাজস্থান ভাল জায়গা থেকে পরপর ম্যাচ হেরে যেভাবে পয়েন্ট টেবিলে পিছলে গিয়েছে, ঠিক একইভাবে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতলেন নাইটরা। কেকেআরেরও পয়েন্ট ১০। তবে নেট রান রেটে রাজস্থানের চেয়ে সামান্য পিছিয়ে থাকায় পাঁচ নম্বরে রয়েছে কেকেআর। বাকি তিন ম্যাচ জিতলেই প্লে অফের টিকিট নিশ্চিত নাইটদের।

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট সমান হলেও রাজস্থান ও কেকেআরের চেয়ে পিছিয়ে আরসিবি। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেল পাঞ্জাব কিংস। পরপর ২ ম্যাচ হেরে বেশ চাপে শিখর ধবনরা।

১০ ম্যাচে ১০ পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সেরও। বাকি চার ম্যাচের ৩টি জিতলেই প্লে অফে পৌঁছে যেতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তালিকায় শেষ দুটি দল সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। দুই দলই ১০টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট করে পেয়েছে এবং বাকি ৪ ম্যাচের সবকটি জিতলে প্লে অফে পৌঁছে যেতে পারে।

শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে কাদের কপালে?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

 

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই, ছয় গোলের ম্যাচ ড্র করে নক আউটে অস্ট্রিয়া, আলজিরিয়া, ছিটকে গেল ইরান
শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই, ছয় গোলের ম্যাচ ড্র করে নক আউটে অস্ট্রিয়া, আলজিরিয়া, ছিটকে গেল ইরান
FIFA World Cup 2026: ভিএআর ঘিরে বিতর্ক, টানটান ম্যাচে গোলশূন্য ড্র করল পর্তুগাল ও কলম্বিয়া
ভিএআর ঘিরে বিতর্ক, টানটান ম্যাচে গোলশূন্য ড্র করল পর্তুগাল ও কলম্বিয়া
Argentina vs Jordan: ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা
ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্বরেকর্ড, জর্ডনকে ৩-১ উড়িয়ে নক আউটে আর্জেন্তিনা
FIFA World Cup 2026: ইতিহাস গড়লেন কেন, পানামাকে হারাল ইংল্যান্ড, ২৯তম দল হিসাবে নক আউটে পৌঁছল ক্রোয়েশিয়াও
ইতিহাস গড়লেন কেন, পানামাকে হারাল ইংল্যান্ড, ২৯তম দল হিসাবে নক আউটে পৌঁছল ক্রোয়েশিয়াও

ভিডিও

TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget