এক্সপ্লোর

Rishabh Pant: আইপিএলে প্রথম ৭ ম্যাচে মাঠে নামলেও এই কাজটি করতে পারবেন না পন্থ

IPL 2024: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বভার সামলেছেন তিনি। কিন্তু গত মরশুমে তিনি খেলেননি। প্রায় ১ বছরের ওপরে মাঠের বাইরে।

নয়াদিল্লি: আসন্ন আইপিএলে মাঠে নামবেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২ সালের ৩১ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি পন্থকে। তাঁর আইপিএল (IPL 2024) দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পক্ষ থেকে জানানো হয়েছিল যে ২০২৪ আইপিএলেই ফের দেখা যাবে পন্থকে। তবে একটা শর্তে আসন্ন আইপিএলের দিল্লি ক্যাপিটালসের প্রথম সাত ম্য়াচে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে পারবেন তরুণ এই বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। এক সাক্ষাৎকারে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ''পন্থ অনেক খাটছে। ও কামব্যাক করতে মুখিয়ে রয়েছে। ও নিজে আত্মবিশ্বাসী। দিল্লি ক্য়াপিটালসের হয়ে ও দিল্লির হয়ে খেলতে মুখিয়ে আছে। আমি ভীষণ খুশি যে পন্থ ফিরে এসেছে ও আসন্ন মরশুমে মাঠে নামতে তৈরি।''

সৌরভ আরও বলেন, ''এটা দিল্লি ক্যাপিটালসের জন্য বিশাল বড় একটা বিষয়। ভারতীয় ক্রিকেটাররা আইপিএলের সোনা। পন্থ বেশি ক্রিকেট খেলেনি। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি ও ফিরে আসবে। প্রায় ১৭-১৮ মাস হল ও ক্রিকেটের বাইরে রয়েছে।''

আইপিএলে ধারাবাহিক পারফর্মার পন্থ। ২০১৬ সালে অভিষেকের পর থেকে মোট ৯৮ ম্য়াচে ২৮৩৮ রান করেছেন বাঁহাতি তারকা। মোট ৩৪.৬১ গড়ে ব্যাটিং করেছেন। ১৪৭ স্ট্রাইক রেট ছিল। মোট ১টি শতরান ও ১৫টি অর্ধশতরান ঝুলিতে রয়েছে তাঁর। 

View this post on Instagram
 
A post shared by Rishabh Pant (@rishabpant)

প্রাক্তন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, এই মুহূর্তে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি সারছেন পন্থ। তিনি বলছেন, ''আমি বেঙ্গালুরুতে দেখা করেছিলেন উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পন্থের সঙ্গে। ও নিজে তৈরি ও আইপিএল ২০২৪-এ মাঠে নামার জন্য প্রস্তুত। আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএল। দেশের জন্য ও দিল্লিবাসীর জন্য ভাল খবর।'' গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব সামলেছিলেন ডেভিড ওয়ার্নার। পন্থ এবারের মরশুমে খেললেও নেতৃত্বভার হয়ত তাঁকে দেওয়া হবে না। সেক্ষেত্রে অজি তারকাই এবারও দলের দায়িত্ব সামলাবেন। তবে প্রথম সাত ম্য়াচের পর কিপার হিসেবে খেলবেন কি না পন্থ, তা কিন্তু এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget