এক্সপ্লোর

IPL 2025 Retention: রিটেনশন প্রক্রিয়ার নিয়মাবলী প্রকাশিত হতেই খুশির হাওয়া! বাড়ল ধোনির IPL 2025-এ অংশগ্রহণের সম্ভাবনা?

MS Dhoni: আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী মহেন্দ্র সিংহ ধোনিকে আসন্ন মরশুমের জন্য তুলনামূলক কম টাকাতেই দলে ধরে রাখতে পারবে চেন্নাই সুপার কিংস

নয়াদিল্লি: শনিবার, ২৮ সেপ্টেম্বর, একেবারে শেষবেলায় এল বহু কাঙ্খিত ঘোষণা। বেঙ্গালুরুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর জানিয়ে দেওয়া হল আসন্ন মরশুমের আইপিএলের রিটেনশনের (IPL 2025 Retention) না না নিয়মাবলী। এই রিটেনশন নিয়মাবলীর দিকে সিএসকে সমর্থকরা বিশেষভাবে তাকিয়ে ছিলেন। কারণ অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

শোনা যাচ্ছিল পরের মরশুমের আইপিএলে ধোনির খেলা নাকি তাঁর দল তাঁকে কম টাকায় রিটেন করতে পারে কি না, সেই বিষয়ের ওপর নির্ভরশীল। তেমনটা না হলে ধোনি না কি, নিজেই আইপিএলে খেলা চালিয়ে যেতে তেমন আগ্রহী নন। রিটেনশনের না না নিয়মগুলির একেবারে শেষের দিকে এক নিয়মের উল্লেখ করা হয়েছে। আনক্যাপড ক্রিকেটারদের নিয়ম। এই নিয়ম পড়ার পর চেন্নাই সমর্থকদের মুখে হাসি ফুটতে বাধ্য। কারণ রিপোর্ট অনুযায়ী আইপিএল খেলার মাহি যেমনটা শর্ত দিয়েছিলেন, সেই শর্তটা এই নিয়মের জেরে মানা সম্ভব।  

আইপিএল রিটেনশন সংক্রান্ত নিয়মাবলীতে আনক্যাপড ক্রিকেটারদের সংক্রান্ত নিয়ম ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে কোনও ক্রিকেটার, উক্ত আইপিএল মরশুমের আগের পাঁচ বছরে যদি কোনও আন্তর্জাতিক দলের প্রথম একাদশে না থাকেন, বা তাঁর যদি বিসিসিআইয়ের সঙ্গে কোনও বার্ষিক চুক্তি না থাকে, তাহলে তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে গণ্য করা হবে। তবে এই নিয়মটা কেবলই ভারতীয় ক্রিকেটারদের জন্যই প্রযোজ্য। এই নিয়ম অনুযায়ী ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ধোনিকে কিন্তু আনক্যাপড ক্রিকেটার হিসাবেই গণ্য করা হবে।

ধোনি ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কিন্তু তিনি ২০১৯ সালে ৯ জুলাই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। অর্থাৎ পাঁচ বছরের অধিক সময় তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। তাই তিনি উল্লেখিত নিয়মে বর্তমানে আনক্যাপড ক্রিকেটার। ধোনিকে আগের মরশুমে ১২ কোটি টাকায় দলে রেখেছিল সিএসকে। কিন্তু ধোনি আনক্যাপড হওয়ায় হলুদ ব্রিগেডে তাঁকে তুলনামূলক কম টাকায় এবার দলে ধরে রাখতে পারবেন। এই খবর যে মাহি-অনুরাগীদের জন্য বিরাট আনন্দের, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দিল্লি ছেড়ে আরসিবিতে যোগ দিচ্ছেন পন্থ! জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন ঋষভ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget