এক্সপ্লোর

MI vs RCB: ২২ গজের মহারণের আগে দেড় দশকের সতীর্থ রোহিতের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে অকপট বিরাট

Virat on Rohit: ২২ গজে আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে রোহিত প্রসঙ্গে কথা বলতে গিয়ে খানিক আবেগঘন বিরাট কোহলি।

মুম্বই: রাত পোহালেই মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেগাদ্বৈরথ। আর আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians vs Royal Challengers Bengaluru) মানেই যে দুইজনের প্রসঙ্গ সবার আগে উঠে আসে, তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। দীর্ঘদিন ভারতীয় দলকে নিজেদের কাঁধে টেনেছেন দুই মহারথী। তবে সোমবারের মোকাবিলায়, তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী।

তবে ২২ গজের লড়াইয়ের আগে রোহিত প্রসঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা আবেগঘনই বিরাট। দুইজনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার কথা জানিয়ে বিরাট বলেন, 'এতদিন ধরে কারুর সঙ্গে একসঙ্গে খেললে এই বিষয়টা হওয়া খুবই স্বাভাবিক। একে অপরের সঙ্গে কথা বলা, একে অপরের থেকে শেখা এবং একই সঙ্গে নিজেদের কেরিয়ারে উন্নতি করাটাও স্বাভাবিক।'

 

 

কোহলি জানান এতদিন ধরে একসঙ্গে খেলায় দুইজনের মধ্যে একটা ভরসার জায়গাও তৈরি হয়েছে। 'আমরা সবসময় ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করি এবং সিংহভাগ সময়ই দুইজনের মতামতও একই হয়। একটা ভরসা তৈরি হয় যে প্রয়োজনে দলের হয়ে অপরজন কাজটা সম্পন্ন করতে পারবে, ম্যাচটা জেতাতে পারবে। এতদিন ধরে একসঙ্গে খেলাটা নিঃসন্দেহেই আমরা উপভোগ করেছি। এত স্মৃতি, মুহূর্ত যা একসঙ্গে ভাগ করেছি এবং করছি, সেগুলোর জন্য আমি কৃতজ্ঞ।' বলে জানান বিরাট।

তবে সোমবার কিন্তু ২২ গজের লড়াইয়ে এই কৃতজ্ঞতাবোধ দেখা যাবে না। বিরাট বা রোহিত, দুইজনের কেউই একে অপরকে এক চুল জমিও ছেড়ে দেবেন না। যদিও লিগ তালিকায় মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। আরসিবি যেখানে তিন নম্বরে রয়েছে, সেখানে মুম্বই শেষের দিক থেকে তৃতীয়, অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে। তবে দুই দলই আবার নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছে। তাই ওয়াংখেড়েতে দুই দলই যে ম্যাচ জিতে দুই পয়েন্ট যোগ করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবে, তা কিন্তু বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget