এক্সপ্লোর

RCB vs CSK: পাতিদার, পাড়িক্কাল, ডেভিডের বিধ্বংসী ইনিংস, সিএসকের বিরুদ্ধে ২৫০ রান তুলে ইনিংস শেষ করল আরসিবি

IPL 2026: সিএসকের বিরুদ্ধে আজকের ম্যাচে আরসিবি শেষ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৭ রান যোগ করে।

বেঙ্গালুরু: হাইস্কোরিং মাঠ হিসাবে পরিচিত চিন্নাস্বামী স্টেডিয়াম। সেই মাঠেই রবিবার সন্ধেতে ঝড় তুললেন আরসিবি ত্রয়ী। দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal) ও টিম ডেভিড (Tim David) অনবদ্য অর্ধশতরান হাঁকালেন। অল্পের জন্য হাফসেঞ্চুরি না হলেও, ৪৮ রানের ইনিংস খেললেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার (Rajat Patidar)। এই তিন তারকার বিধ্বংসী ইনিংসেই সিএসকে বোলিংকে (RCB vs CSK) কার্যত কচুকাটা করে ২০ ওভারে ২৫০ রান তুলল আরসিবি।  

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তবে শুরু থেকেই আরসিবি বেশ ব্যাটাররা বেশ ভাল ছন্দেই ব্যাট করছিলেন। তবে কোহলিকে ২৮ রানে ফিরিয়ে আরসিবিকে প্রথম ধাক্কা দেন অংশুল কম্বোজ। তাতে অবশ্য খুব একটা দমে যায়নি আরসিবি। বরং দেবদত্ত পাড়িক্কাল আরও তেড়েফুড়ে আক্রমণ শানান। তাঁকে যোগ্য সঙ্গ দেন ফিল সল্টও। তবে আরসিবি ওপেনার অর্ধশতরানের দোরগোড়ায় আউট হন। শিবম দুবে প্রথম ওভারেই সল্টকে আউট করেন। কিন্তু তাতেই থামেনি আরসিবির আগ্রাসন।

 

১২তম ওভারে নুর আমেদের বিরুদ্ধে রজত পাতিদার ও দেবদত্ত পাড়িক্কাল একটি করে ছক্কা মারেন। এই ওভারেই আরসিবি শতরানের গণ্ডিও পার করে। পরের ওভারে শিবম দুবের বিরুদ্ধে ২৩ রান তোলে এই জুটি। দেখতেই দেখতে চলতি মরশুমে দ্বিতীয় আইপিএল ম্যাচে দ্বিতীয় অর্ধশতরান হাঁকালেন পাড়িক্কাল। ১৫০ রানের গণ্ডিও পার করে ফেলে আরসিবি। তবে অর্ধশতরানের গণ্ডি  পার করার পরেই জেমি ওভারটনের বলে সাজঘরে ফেরেন বাঁ-হাতি ব্যাটার।

এরপর তো ডেভিড শো শুরু হয়। শুরু থেকে শেষ, ডেভিড যতক্ষণ ক্রিজে থাকলেন, পরিমাপ করলে দেখা যাবে ততক্ষণ বল মাঠে কম এবং মাঠের বাইরে, হাওয়ায় বেশিক্ষণ থাকে। যে বোলারই আসুক না কেন, ডেভিডের প্রহারের হাত থেকে কেউই রক্ষা পাননি। মাত্র ২১ বলেই অর্ধশতরান হাঁকিয়ে ফেলেন টিম ডেভিড। তিনি বাকি চার বলে আরও ২০ রান যোগ করেন। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে আরসিবিকে ২৫০ রানের গণ্ডি পার করান ডেভিড। পাতিদার ৪৮ রানে অপরাজিত থাকেন। এবার দেখার এই বিরাট লক্ষ্য সিএসকে সফলভাবে তাড়া করতে পারে কি না।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget