এক্সপ্লোর

IPL 2026: মাঠের বাইরে আম্পায়ারের সঙ্গে প্রবল ঝামেলা, সিএসকে ম্যাচের পর কড়া শাস্তি পেলেন নীতীশ রানা

CSK vs DC: ঘটনাটি চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্য়াচের দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে ঘটে।

চেন্নাই: তিনি একাদশে ছিলেন না, ইমপ্যাক্ট সাব হিসাবেও মাঠে নামেননি, তাও আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে কড়া শাস্তি পেলেন নীতীশ রানা (Nitish Rana)। ঘটনাটি ঘটেছে শনিবার চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের (CSK vs DC) ম্যাচে। ঠিক কী নিয়ে বিতর্ক জড়ান রানা?

ম্যাচের ১৯তম ওভারে তখন দিল্লি ক্যাপিটালসের হয়ে ট্রিস্টান স্টাবস ব্যাট করছিলেন। তাঁর কাঁধেই ছিল দিল্লির ম্যাচ জয়ের সমস্ত আশা, ভরসা। সেই সময় প্রোটিয়া ক্রিকেটার নিজের দস্তানা বদলের জন্য ডাগআউটে ইশারা করেন। তবে আম্পায়ার তাঁকে সেই অনুমতি দেননি। তারপরেই স্টাবস আউ হয়ে সাজঘরে ফেরেন এবং তার সঙ্গেই দিল্লির জয়ের আশাও জলাঞ্জলি যায়। এই নিয়ে বাধে তর্ক। নীতীশ রানাকে বাউন্ডারি লাইনের বাইরে স্টাবসের দস্তানা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তাঁকেই আম্পায়ার দস্তানা বদলের অনুমতি না দেওয়ায় চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তেজিত বাক্যবিনিময় করতে দেখা যায়।

 

 

রানা এদিন দিল্লির 'ইমপ্যাক্ট সাব'দের একজন ছিলেন। তবে তিনি ম্যাচ খেলার সুযোগ পাননি। মাঠের বাইরেই ছিলেন। তাও আম্পায়ারের সঙ্গে এই তর্কাতর্কির ঘটনার ফলে রানাকে কড়া শাস্তি দিল আইপিএলের নিয়মরক্ষা কমিটি। রানার ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ম্যাচ রেফারি শক্তি সিংহের এই সিদ্ধান্ত রানা মেনে নেওয়ায় এই বিষয়ে আর কোনও তদন্তের প্রয়োজন হয়নি। ম্যাচ ফি কাটা যাওয়ার পাশাপাশি রানাকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়। 

গোটা ঘটনার সময় দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট ভেনুগোপাল রাও সামনেই দাঁড়িয়ে ছিলেন। তিনি নীতীশ রানাকে খানিক শান্ত করার চেষ্টা করছিলেন। তবে নীতীশ তার কথায় শান্ত না হয়ে আম্পায়ারের সঙ্গে বাক্যবিনিময় চালিয়েই যান। অবশ্য নীতীশ রানা একা নন। চতুর্থ আম্পায়ারের সঙ্গে এই ঘটনায় আলোচনা করতে দেখা যায় দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে থাকা আরেক ক্রিকেটার করুণ নায়ার। দিল্লির প্রধান কোচ হেমাঙ্গ বাদানিও কথাবার্তা বলেন। তবে তাদের কোনও শাস্তি হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget