এক্সপ্লোর

Punjab Kings: আইপিএলের মাঝপথেই পঞ্জাব কিংস শিবির ছাড়লেন তারকা ক্রিকেটার, কিন্তু কেন?

Punjab Kings: ছয় ম্যাচ খেলে ৫৫.৭৫ গড়ে এবং ১৬৩.৯৭ স্ট্রাইক রেটে পঞ্জাব কিংসের হয়ে এখনও পর্যন্ত সর্বাধিক ২২৩ রান করা ক্রিকেটারই দল ছাড়লেন।

নয়াদিল্লি: গতবার অল্পের জন্য তীরে এসেও তরী ডুবেছিল। আইপিএলের ফাইনালে পরাজিত হয়েছিল পঞ্জাব কিংস। তবে এবার (IPL 2026) যেন এক পা এগিয়ে নিজেদের প্রথম খেতাব জিততে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নেমেছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। আইপিএলে তড়তড়িয়ে ছুটছে পঞ্জাব কিংসের বিজয়রথ। মরশুমের ৩১টি ম্য়াচ শেষে তারাই একমাত্র অপরাজিত দল। সবথেকে বেশি পয়েন্ট লিগ তালিকার শীর্ষেও স্বাভাবিকভাবেই পঞ্জাব কিংস। তবে এই দুরন্ত মরশুমের মাঝেই দুঃসংবাদ। পঞ্জাব শিবির ছাড়লেন তারকা ক্রিকেটার।

কথা হচ্ছে কুপার কনোলিকে (Cooper Connolly) নিয়ে। নিজের প্রথম আইপিএল মরশুমে মাঠে নেমেই দুরন্ত পারফর্ম করছেন তরুণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ছয় ম্যাচ খেলে ৫৫.৭৫ গড়ে এবং ১৬৩.৯৭ স্ট্রাইক রেটে দলের হয়ে সর্বাধিক ২২৩ রানও করেছেন কুপার কনোলি। গত ম্যাচেই তো তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন বাঁ-হাতি ক্রিকেটার। তাঁকে ঘিরে পঞ্জাব কিংসের অনেক আশা, ভরসা। তবে আইপিএলের মাঝেই দেশে ফিরলেন পঞ্জাব দলের তারকা ক্রিকেটার। কিন্তু ঠিক কী কারণে কনোলিকে অস্ট্রেলিয়ায় ফিরতে হল?   

২২ বছর বয়সি অলরাউন্ডার কনোলি আইপিএলে ব্যাটিং করলেও, তাঁকে বোলিং করতে দেখা যায়নি। আসলে তিনি পিঠের চোটে ভুগছেন। তিনি কতটা ফিট হয়েছেন, সেই পরীক্ষা দিতেই অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয়েছে কনোলিকে। নিজের সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ায় পৌঁছে বিমানবন্দর থেকে একটি ছবিও শেয়ার করেন কনোলি। শনিবার, ২৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে পঞ্জাব কিংস। সেই ম্যাচের আগে কনোলিকে ক্রিকেট অস্ট্রেলিয়া ফিটনেস পরীক্ষা শেষে ভারতে ফিরতে দেয় কি না, সেই দিকে কিন্তু অনেকেরই নজর থাকবে।

 

অস্ট্রেলিয়ায় পৌঁছে কনোলির ইনস্টাগ্রাম স্টোরি
অস্ট্রেলিয়ায় পৌঁছে কনোলির ইনস্টাগ্রাম স্টোরি

কনোলি যদি একান্তই না খেলতে পারেন, তাহলে তা নিঃসন্দেহেই পঞ্জাবের জন্য বড় ধাক্কা হবে। অবশ্য কনোলি বাদেই দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে দুই ওপেনার প্রভসিমরন সিংহ, প্রিয়াংশ আর্য, সকলেই পঞ্জাবের হয়ে বেশ ভাল ফর্মে রয়েছেন। শ্রেয়সের অধিনায়কত্বেরও প্রচুর প্রশংসা হচ্ছে। এমনকী আর অশ্বিন তো এখনই শ্রেয়সকে ভারতীয় দলের অধিনায়কও ঘোষণা করার দাবি জানিয়েছেন। সম্প্রতি এক আলোচনায় তাঁকে বলতে শোনা যায়, 'এত কিছুর পরও যদি ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে শ্রেয়সকে বেছে না নেওয়া হয়, তাহলে আমি বলব এটা শ্রেয়সের ক্ষতি না। এটা ভারতীয় ক্রিকেটের ক্ষতি, বিসিসিআইয়ের ক্ষতি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget