এক্সপ্লোর

IPL Final: রহমানের গলায় 'জয় হো' শুনে মঞ্চে উঠে এলেন রণবীর, সাক্ষী লক্ষাধিক দর্শক

GT vs RR : করোনার ধাক্কায় গত দুবার আইপিএলের উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠান হয়নি। এবারও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে করোনার কাঁটা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। আইপিএলেও ফিরল সমাপ্তি অনুষ্ঠান।

আমদাবাদ: কানায় কানায় উপচে পড়ছে নবনির্মিত স্টেডিয়াম। যাকে বলা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। মিউজিক সিস্টেমে বাজছে, 'ভাটি কামিঙ্গ, ভাটি...'। পরের মুহর্তেই বাজছে, 'নাপাতা সুরো, নাটু, নাটু, নাটু, নাটু নাটু... নাটু'।

মঞ্চে পা মেলাচ্ছেন যিনি, খান ত্রয়ী ও হৃতিক পরবর্তী জমানায় অনেকে তাঁকে বলিউডের সেরা মুখ বলে চিহ্নিত করছেন। রণবীর সিংহ। কখনও রাজবেশে, কখনও রকস্টার হয়ে। আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান নাচে, গানে মাতিয়ে দিলেন।

সঙ্গে মিউজিক মায়েস্ত্রো এ আর রহমান। গাইলেন মা তুঝে সলাম, বন্দেমাতরম। তাঁর জয় হো গান শুনে গোটা গ্যালারি উদ্বেলিত। পারফরম্যান্স শেষ হয়ে যাওয়ার পরে মাঠের ধারে দাঁড়িয়ে রহম্যানিয়া দেখছিলেন রণবীর। কিন্তু জয় হো শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দৌড়ে উঠে পড়লেন মঞ্চে। রহমানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে সুর মেলালেন।

করোনার ধাক্কায় গত দুবার আইপিএলের (IPL) উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠান হয়নি। এবারও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে করোনার কাঁটা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। আইপিএলেও ফিরল সমাপ্তি অনুষ্ঠান। জমকালো অনুষ্ঠান মাতালেন রণবীর ও রহমান।

সঙ্গে তুলে ধরা হল ১৯৫০ সাল থেকে শুরু করে ভারতে ক্রিকেটের ৭৫ বছরের ইতিহাস। কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩-র বিশ্বজয় থেকে শুরু করে লক্ষ্মণের ২৮১, সচিনের সেঞ্চুরির সেঞ্চুরি, মহেন্দ্র সিংহ ধোনির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। দর্শকাসনে চাঁদের হাট। উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়, অক্ষয় কুমার, জয় শাহ, মহম্মদ আজহারউদ্দিনরা। 

বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম। রবিবার যে মাঠে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (GT vs RR) ম্যাচ দেখতে কানায় কানায় উপচে পড়ছিল গ্যালারি। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddin) মতো ক্রিকেট মাঠের মহাতারকা, অক্ষয় কুমার, রণবীর সিংহের মতো বলিউডের নক্ষত্র, কে ছিলেন না!

আর সেই চাঁদের হাটে নজর কেড়ে নিল বিশালাকার একটি জার্সি। সাদা রং। পিঠে নীল রংয়ে লেখা আইপিএল ১৫। জার্সির নীচের দিকে আইপিএলের দশ দলের লোগো জ্বলজ্বল করছে।

বলা হচ্ছে, এত বড় জার্সি আগে কখনও তৈরি হয়নি। বিশ্বের সবচেয়ে বড় জার্সি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শিত বিশ্বের সবচেয়ে বড় এই জার্সি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নিয়েছে।

দৈর্ঘ্যে ৬৬ ফিট, চওড়ায় ৪২ ফিট। এরকম জার্সি আগে কেউ কখনও দেখেননি। আইপিএলের পনেরোতম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দৈত্যাকার জার্সি বানিয়ে চমক দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার ফাইনালের আগে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই জার্সির উন্মোচন হল। ঘোষণা করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। সেই জার্সি নাম তুলে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।

আরও পড়ুন: এত বড়? সত্যি? জার্সি দেখে চোখ ছানাবড়া! নাম উঠল গিনেস বুকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget