এক্সপ্লোর

McGrath On Bumrah: চোট আঘাত থেকে কেরিয়ারকে বাঁচাতে বুমরাকে কী পরামর্শ দিলেন ম্য়াকগ্রা?

IPL 2024: গত মরশুমে আইপিএলে খেলেননি যশপ্রীত বুমরা। এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বোলিং লাইন আপের নেতৃত্ব ফের দেখা যাবে এই তারকা ডানহাতি পেসারকে।

সিডনি: ভারতের সেরা পেসার। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার (Jasprit Bumrah)। তিনি বল হাতে নিলেই ব্যাটারদের কাঁপুনি শুরু হয়ে যায়। যে কোনও পরিস্থিতি থেকে ম্য়াচ ঘোরানোর ক্ষমতা রাখেন। কিন্তু যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফর্ম নয়, চোটই যেন বারবার সমস্যায় ফেলেছে কেরিয়ারে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বারবার বলে এসেছেন যে বুমরার যে বোলিং অ্যাকশন, তাতে চোট আঘাতের প্রবণতা বাড়ার সম্ভাবনাই বেশি। আর তাই গত কয়েক বছরে বারবার চোটের জন্য ছিটকে যেতে হয়েছে তারকা পেসারকে। গত মরশুমে আইপিএলেও ছিলেন না তিনি। দীর্ঘ সময়ে মাঠের বাইরে ছিলেন। বুমরাকে এবার তাই মাঝে মাঝেই ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিলেন গ্লেন ম্য়াকগ্রা (Glenn McGrath)। 

এক সাক্ষাৎকারে ম্য়াকগ্রা বলেন, ''আমার মনে হয় বুমরার মত বোলারকে বিশ্রাম নেওয়া উচিত প্রতি মরশুমে। কারণ ও একটা বল করার পেছনে অনেক বেশি শ্রম খরচ করে। শরীরের ওপর তার প্রভাব পড়ে। ওর বোলিং অ্যাকশনটাই এমন যে যদি মরশুমে সব ম্য়াচ খেলতে যায়, তবে চোট পাবেই। এছাড়াও ক্ষমতা অনুযায়ী নিখুঁত ডেলিভারি করাটা সমস্য়ার হয়ে যাবে। তবে এখন ও অনেক অভিজ্ঞ বোলার হয়ে উঠেছে। নিজের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট সম্পর্কে ভালভাবেই জানে ও।''

কীভাবে শক্তি অর্জন করে বুমরা? কিংবদন্তি পেসার বলছেন, ''যদি ভালমত বুমরার অ্যাকশনের দিকে লক্ষ্য করা যায়, তবে দেখা যাবে যে ও শেষ স্টেপ আপের সময় শক্তি মূলত অর্জন করে। পিচে পেসের সঙ্গে আঘাত করতে পারে। মোমেন্টামটা পেয়ে যায়। স্যুইংটাও ওর সহজাত অস্ত্র।''

গত আইপিএলে পিঠের চোটের জন্য গোটা মরশুমে মাঠে নামতে পারেননি বুমরা। এবার মুম্বই শিবিরে হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে খেলতে নামবেন ডানহাতি পেসার। কিছুদিন আগেই প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটার পার্থিব পটেল জানিয়েছিলেন, যশপ্রীত বুমরা কেরিয়ারের একেবারে শুরু দিকে আহামরি পারফর্ম করতে পারেননি। সেই সময় মুম্বই ফ্র্যাঞ্চাইজির তরফে মরশুমের মাঝপথেই বুমরাকে ছেড়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছিল। কিন্তু রোহিতেই বুমরার প্রতিভা বুঝে তাঁকে দলে রাখার আগ্রহ দেখেন। পার্থিব বলেন, ''রোহিত সবসময় দলের খেলোয়াড়দের পাশে থাকেন এবং এর সবচেয়ে বড় দুই উদাহরণ হল যশপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্য। বুমরা ২০১৪ সালে মুম্বইয়ে যোগ দেন। ২০১৫ সালে তাঁর প্রথম মরশুম কিন্তু পরিকল্পনামাফিক কাটেনি। মুম্বই বুমরাকে মরশুমের মাঝপথেই বাদ দেওয়ার কথা ভাবছিল। কিন্তু রোহিত ওর দক্ষতা বুঝে ওকে দলে ধরে রাখতে বদ্ধপরিকর ছিল। ২০১৬ সালে তারপর বুমরা কেমন পারফর্ম করে, তা সকলেই দেখেছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget