এক্সপ্লোর

IPL 2022 KKR vs MI: কলকাতা-মুম্বই ম্যাচ শেষে খারাপ খবর পেলেন এই ২ ক্রিকেটার

IPL 2022 KKR vs MI: ৫ উইকেটে জয় পেয়েছে শ্রেয়স আইয়াররা (Shreyash Iyer)। মরসুমের প্রথম ম্য়াচে নেমেই নাইটদের নায়ক হয়েছে প্যাট কামিন্স। কিন্তু জয়ের পরও নাইট শিবিরে একটা খারাপ খবর।

পুণে: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৫ উইকেটে জয় পেয়েছে শ্রেয়স আইয়াররা (Shreyash Iyer)। মরসুমের প্রথম ম্য়াচে নেমেই নাইটদের নায়ক হয়েছে প্যাট কামিন্স। কিন্তু জয়ের পরও নাইট শিবিরে একটা খারাপ খবর। কোড অফ কনডাক্ট লঙ্ঘন করার জন্য ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হল নীতিশ রানার। যদিও মুম্বই ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে চলে গেল কলকাতা নাইট রাইডার্স।

রানা ও বুমরার শাস্তি

আইপিএল কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''নীতিশ রানার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। টাটা আইপিএলের কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘন করেছেন তিনি। তার জন্যই রানার ম্যাচ ফি কেটে নেওয়া হল।''

বুমরাও সমান শাস্তি পেলেন

একই দোষে দোষী মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাও। তিনি আইপিএলের কোড অফ কন্ডাক্টের লেভেল ১ আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পেয়েছেন। ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে তাঁর।

নায়ক কামিন্স

বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হেলায় হারাল কেকেআর (KKR)। যে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন অজি পেসার প্যাট কামিন্স। টিম সাউদিকে বাদ দিয়ে যাঁকে এদিন খেলায় কেকেআর। তিনি যখন ব্যাট করতে নামেন, ১০১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে কেকেআরের। ফিরে গিয়েছেন ভয়ঙ্কর আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়াররা। মাঠে তখন মুম্বই বোলারদের দাপট। সেখান থেকে ১৪ বলে হাফসেঞ্চুরি কামিন্সের। আইপিএলের ইতিহাসে কে এল রাহুলের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫ বলে ৫৬ রানে অপরাজিত রইলেন অজি তারকা। তাঁর ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা। ৪১ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন বেঙ্কটেশ আইয়ার। ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে গেল কেকেআর

আরো পড়ুন: ১৪ বলে হাফসেঞ্চুরি, আইপিএলে নতুন কীর্তি কামিন্সের

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget