এক্সপ্লোর

MI vs LSG: পুরানের বিধ্বংসী ৭৫, হাফসেঞ্চুরি করলেন রাহুল, ম্যাচ জিততে মুম্বইয়ের টার্গেট ২১৫ রান

Nicholas Pooran: মাত্র ১৯ বলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান হাঁকালেন পুরান। ২৯ বলে করলেন ৭৫ রান।

মুম্বই: শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তবে নিকোলাস পুরান (Nicholas Pooran) এবং কেএল রাহুলের (KL Rahul) দৌরাত্ম্যে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ২১৪ রান তুলল লখনউ। রাহুল ৫৫ ও নিকোলাস পুরান ৭৫ রানের ইনিংস খেলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন উইকেট নেন লঙ্কান ফাস্ট বোলার নুয়ান থুসারা (Nuwan Thusara)। পীযূষ চাওলাও(Piyush Chawla) তিন উইকেট নেন।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমে দেবদত্ত পাড়িক্কাল থুসারার বলে খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। তবে মার্কাস স্টোইনিস এবং কেএল রাহুল ইনিংসের হাল ধরেন। দুইজনে বেশ ভালভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৪৮ রান যোগও করে ফেলেন তাঁরা। তবে নিজের প্রথম ওভারেই স্টোইনিসকে এলবিডব্লু আউট করেন পীযূষ চাওলা। ২৮ রানে ফেরেন অজ়ি তারকা। দীপক হুডাকে ১১ রানে ফেরান পীযূষই। ইনিংসের প্রায় মাঝপথে ৬৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে লখনউ।

এরপর রাহুলকে সঙ্গ দিতে মাঠে নামেন নিকোলাস পুরান। রাহুলের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেকর্ড ঈর্ষণীয় বললেও কম বলা হয়। তিনি শেষ চার ইনিংসে তিনি যথাক্রমে ৯৪, ১০০, ১০৩, ১০৩ রান করেছেন পল্টনদের বিরুদ্ধে। এই ম্যাচেও ফের একবার তাঁর ব্যাট জ্বলে উঠল। পুরান ও রাহুল পার্টনারশিপের শুরুটা বেশ দেখেশুনেই করেছিলেন। তবে ১৩তমওভার থেকে পাল্টা আক্রমণ শুরু করেন পুরান। অনশূল কম্বোজের বিরুদ্ধে ২২ রান তোলেন পুরান। তার পরের ওভারে ১৫ ও তার পরের ওভারে ওঠে ২৯ রান।

দেখতে দেখতে মাত্র ১৯ বলে অর্ধশতরান পূরণ করেন ক্যারিবিয়ান তারকা। অর্ধশতরান পূরণ করেন রাহুলও। শেষমেশ থুসারা শতরানের তৃতীয় উইকেটের পার্টনারশিপ ভাঙেন। পুরানকে আউট করার পরের বলেই আরশাদ খানকেও ফেরান তিনি। রাহুলকে আউট করেন পীযূষ চাওলা। শেষের দিকে আয়ুষ বাদোনির ২২ ও ক্রুণাল পাণ্ড্যর ১২ রানের ইনিংসে দুশো রানের গণ্ডি পার করে ফেলে লখনউ। নিজেদের শেষ ম্যাচ জিততে মুম্বইয়ের জন্য লক্ষ্যটা যে বেশ কঠিন, তা বলাই বাহুল্য।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পছন্দ ক্রিকেট! ইতিমধ্যেই ব্যাট ঘোরানো শুরু করে দিয়েছেন বিরুষ্কা কন্যা, জানালেন কোহলি নিজেই 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget