এক্সপ্লোর

Yuzvendra Chahal: দলের তুরুপের তাস ছিলেন, তবুও চাহালকে বাদ দিয়েছিল আরসিবি, কিন্তু কেন?

IPL 2024 Update: কেন চাহালের মত বিশ্বমানের স্পিনারকে ছেড়ে দেওয়া হয়েছিল? এতদিন পরে সেই কারণ ফাঁস করলেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার। 

বেঙ্গালুুরু: ২০২২ আইপিএল মরশুমের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছিল যুজবেন্দ্র চাহালকে। এরপর রাজস্থান রয়্যালস দলে নিয়েছিল এই তারকা লেগস্পিনারকে। সেবার নিলামের আগে মাত্র তিনজন প্লেয়ারকে ধরে রেখেছিল আরসিবি। তাঁরা হলেন বিরাট কোহলি, গ্লেন ম্য়াক্সওয়েল ও মহম্মদ সিরাজ। সেই সময় হেসন ছিলেন আরসিবি দলের সদস্য। কেন চাহালের মত বিশ্বমানের স্পিনারকে ছেড়ে দেওয়া হয়েছিল? এতদিন পরে সেই কারণ ফাঁস করলেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার। 

আরসিবির জার্সিতে টানা আট মরশুম খেলেছিলেন চাহাল। প্রচুর ম্য়াচও জিতিয়েছিল দলকে। কিন্তু এতকিছুর পরও নাকি তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি, এমনই অভিযোগ জানিয়েছিলেন হরিয়ানার স্পিনার। তবে পুরো অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৎকালিন আরসিবির টেকনিক্যাল ডিরেক্টর মাইক হেসন। এক টিভি শোয়ে এসে চাহাল জানিয়েছিলেন, ''আরসিবির হয়ে আমি ১৪০টি ম্যাচ খেলেছি। অথচ ওদের কাছ থেকে সেই নিলামের আগে আমার সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। ওরা কথা দিয়েছিল, নিলামে আমার জন্য ঝাঁপাবে। কিন্তু তা করেনি। তাই কথা না রাখায় খুব রেগে গিয়েছিলাম। ওই টিমে আমি ৮ বছর খেলেছি। দল রিটেন না করায় নিশ্চিতভাবে আমি খুব কষ্ট পেয়েছিলাম।''

অবশ্য হেসন বলছেন, ''তিনজন ক্রিকেটারকে আমরা রিটেন করেছিলাম সেবার। আমাদের লক্ষ্য ছিল হর্ষল ও যুজবেন্দ্রকে নিলাম থেকে নিতে। আমাদের হাতে তিন ক্রিকেটারকে নেওয়ার পর বাড়তি ৪ কোটি টাকা ছিল। কিন্তু চাহালের নাম ছিল ৬৫ নম্বরে। তাই ওকে আমরা নিতে পারিনি।'' এরপর হেসন আরও বলেন, ''আমার এখনও মনে আছে আমি যুজিকে ফোন করেছিলাম। ও বিরক্ত হয়েছিল। নিলামের বিষয়ে বেশি শুনতে আগ্রহী ছিল না। কিন্তু এমনটা নয় যে আমি ওকে বোঝাতে চাই নি। আমি নিজেই ফোন করেছিলাম।''

উল্লেখ্য়, রাজস্থান রয়্যালস ৬ কোটি ৫০ লক্ষ টাকার মূল্যে দলে নিয়েছিল যুজবেন্দ্র চাহালকে। এর আগে আরসিবির জার্সিতে ২৭ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই স্পিনার। ২০২৩ আইপিএলে মোট ২১টি উইকেট পেয়েছিলেন। পার্পল ক্যাপও জিতেছিলেন তিনি। এখনও পর্যন্ত মোট উইকেট পাওয়ার নিরিখেও সবার আগে রয়েছেন চাহালই। তিনি মোট ১৪৫ ম্য়াচে ১৮৭ উইকেট নিয়েছেন। 

আসন্ন আইপিএল কবে শুরু হবে, তা নিয়ে মন্তব্য করেছেন অরুণ ধুমাল। তাতে তিনি বলেছেন যে আগামী মার্চের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে এই মেগা টুর্নামেন্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget