এক্সপ্লোর

PSL 2025: আইপিএলের সঙ্গে সংঘর্ষ, মেগা টুর্নামেন্টের চলাকালীনই আয়োজিত হবে পিএসএল

Pakistan Super League: লাহৌরে ১৮ মে হবে টুর্নামেন্টের ফাইনাল। অর্থাৎ আইপিএল চলাকালীনই গোটা পিএসএল আয়োজিত হবে।

নয়াদিল্লি: আর মাসখানেকও বাকি নেই। ২২ মার্চ থেকেই শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL 2025)। তবে এবারের আইপিএল চলাকালীনই পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলও (PSL 2025) আয়োজিত হবে। আজই সেই টুর্নামেন্টের সূচিও ঘোষণা করে দেওয়া হল।

এখনও রমরমিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হলেও, গতকালই পাকিস্তানের অভিযান শেষ হয়ে গিয়েছে। ঠিক পরের দিনই আসন্ন পিএসএল মরশুমের জন্য দিনক্ষণ ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহৌর কালান্দার্স ও গত বারের চ্যাম্পিয়ন ইসালামাবাদ ইউনাইটেড একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্বে মোট ৩০টি ম্যাচ খেলা হবে। টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচটি খেলা হবে ১৩ মে। ১৪ এবং ১৬ মে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় এলিমিনেটর খেলা হবে। লাহৌরে ১৮ মে হবে টুর্নামেন্টের ফাইনাল। অর্থাৎ আইপিএল চলাকালীনই গোটা পিএসএল আয়োজিত হবে।

অতীতে আইপিএলের সঙ্গে সংঘর্ষে জেরে বিদেশে খেলোয়ড়দের পাওয়ার সমস্যায় ভুগত পিএসএল। সেই কারণে টুর্নামেন্টের সময় বদল করা হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এই টুর্নামেন্ট আয়োজিত হত। তবে এবারে সেসময় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হওয়ায় তা সম্ভব হয়নি। সেই কারণেই পরিবর্তিত সময়ে এবারের টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তবে ফের একবার সেই একই প্রশ্ন উঠে আসছে, বিদেশি খেলোয়াড়রা আইপিএল ছেড়ে কী পিএসএলে খেলবেন?

 

 

তবে পিএসএলে সুযোগ পাওয়া কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নাররা কেউই আইপিএলে সুযোগ পাননি। তাই খুব সমস্যা হওয়ার সম্ভাবনা খানিক হলেও কম। এই মরশুম শুরুর আগেই গতকাল এক বড় ঘোষণা হয়ে গেল। মেন্টর হিসেবে দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যোগ দিচ্ছেন প্রাক্তন ইংল্যান্ড তারকা ব্যাটার কেভিন পিটারসন। দিল্লি ক্যাপিটালসের তরফে বিবৃতি দিয়ে সেই খবর জানানো হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের হেডকোচ হেমাঙ্গ বাদানির সঙ্গে কাজ করবেন পিটারসন। পিটারসনের নিযুক্তি ছাড়াও ম্যাথু পটকে সহাকীর কোচ হিসেবে নিযুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। এর আগে কলকাতা নাইট রাইডার্সে দায়িত্ব সামলেছিলেন। বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে সাদা বলের ফর্ম্যাটেও দায়িত্ব সামলাচ্ছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইংল্য়ান্ড দলের মুখ্য কোচের দায়িত্বে ছিলেন পট।

আরও পড়ুন: এক দশক পর হলুদ জার্সি গায়ে চাপালেন আর অশ্বিন, ভাইরাল হল ভিডিও 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget