এক্সপ্লোর

Chennai Super Kings: ধোনির অধিনায়ক পদ ছাড়ার সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া ছিল সিএসকে শিবিরের? জানালেন কোচ ফ্লেমিং

CSK: এই নিয়ে দ্বিতীয়বার হঠাৎ করেই সিএসকের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাই: টেস্ট অধিনায়কত্ব ছাড়া হোক বা আন্তর্জাতিক অবসর ঘোষণা, মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) বরাবরই নিজের সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে সকলকে চমকে দেন। ফের একবার একই কাণ্ড ঘটালেন তিনি। আইপিএল মরশুম শুরুর ঠিক আগেরদিন হঠাৎ করেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়কত্ব রুতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন মাহি। তাঁর এই সিদ্ধান্তে চেন্নাই শিবিরের প্রতিক্রিয়া ঠিক কী ছিল?

৪২ বছর বয়সি ধোনি যে নিজের কেরিয়ারের একেবার শেষপ্রান্তে চলে এসেছেন, তা বলে দিতে বিশেষ কষ্ট করতে হয় না। তবে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) জানান ধোনির এই সিদ্ধান্ত গোটা সিএসকে শিবিরকে বিস্মিত এবং আবেগঘন করে তোলে। তবে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে ধোনির নিজস্বই।

ফ্লেমিং বলেন, 'গোটা সাজঘরই আবেগঘন ছিল। সবারই চোখে জল ছিল। সবাই খুবই অবাক ছিল। গতবার ও যখন অধিনায়কত্ব ছেড়েছিল, তখন আমরা তেমনভাবে প্রস্তুত ছিলাম না। পাশাপাশি সকলে রুতুরাজের জন্যও করতালি দেয়। ও খুব বেশি কথা বলে না, তবে আমাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা ওর মধ্যে রয়েছে।'

ফ্লেমিংয়ের দাবি দুই বছর আগের থেকে সিএসকে নেতৃত্ব বদলের জন্য এখনও অনেক বেশি প্রস্তুত। 'দুই বছর আগে আমরা সম্ভবত এমএসে সরে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিলাম না। এর ফলে ও আমাদের কোচদের এবং লিডারশিপ গ্রুপের যারা অংশ তাদের ওর বিকল্প খুঁজতে বাধ্য করে। ততদিন পর্যন্ত তো এটা কল্পনাতীত ছিল। তাই আগের ভুলত্রুটির যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা সব চেষ্টা করেছি। আর নেতৃত্ব দেওয়া বা অধিনায়কত্বের জন্য তো সিক্রেট কিছু নেই' মত ফ্লেমিংয়ের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: দক্ষিণী ডার্বি দিয়ে শুরু, ফাফের আরসিবি কি পারবে চিপকে ১৫ বছরের 'অভিশাপ' ঘোচাতে?

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget