এক্সপ্লোর

Umran Malik: কাঁটা দিয়ে কাঁটা তোলাই লক্ষ্য, অস্ট্রেলিয়ার গতিময় পিচেই টেস্টে অভিষেক হবে উমরানের?

IPL 2024: এই মুহূর্তে আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত উমরান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে তাঁকে। জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন।

মুম্বই: ঘণ্টায় দেড়শো কিমি গতিতে বল করেন তিনি। জম্মু কাশ্মীরের ছেলেটি আইপিএলের মঞ্চ পেরিয়ে জাতীয় দলের গ্রহে ঢুকে পড়েছিলেন দু বছর আগেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে আবির্ভাব। এরপর ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক হয়েছিল উমরান মালিকের (Umra Malik)। আর এবার সব ঠিক থাকলে বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) চলতি বছরের শেষে টেস্টেও অভিষেক করতে চলেছেন তিনি। এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী, পারথ, অ্যাডিলেড, মেলবোর্নের গতিময় পিচে ভারতের দ্রুততম গতির পেসারকে আক্রমণে এনে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে বিসিসিআই (BCCI)। উল্লেখ্য, এই মুহূর্তে আইপিএলে সানরাইজার্স হায়দরাদের জার্সিতে খেলেন উমরান। 

জাতীয় দলের জার্সিতে ২০২৩ সালে শেষ টি-টােয়েন্টি খেলেছেন। ওয়ান ডে-তে ১৩ ও টি-টোয়েন্টিতে ১১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। যদিও প্রচুর রান খরচ করার অভিযোগ উঠেছে উমরানের বিরুদ্ধে বারবার। তাই জাতীয় দলে এখনও সেভাবে ধারাবাহিক হয়ে উঠতে পারেননি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে এই মরশুমে রঞ্জিতে পাঁচটি ম্য়াচ খেলেছেন এই পেসার। বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, ''ওর মধ্যে একটা বিরল প্রতিভা আছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে। আমাদের এখন টার্গেট হল ওকে দিয়ে টানা বল করানো।''

ফাস্ট বোলারদের আলাদা করে চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরই বোর্ড সচিব জয় শাহ এমনটাই ঘোষণা করেছিলেন। আকাশ দীপ, যশ দয়াল, বৈশাখের মত উমরানকেও এই চুক্তির আওতায় আনা হয়েছে। বোর্ডের তরফে জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছিল যে উমরানকে বেশি করে ম্য়াচ খেলাতে। যাতে বেশি বল করতে পারে সে। এতে বলের ওপর নিয়ন্ত্রণ ও গতি সবেতেই আরও বেশি আয়ত্ব বাড়বে উমরানের। গতির সঙ্গে আরও বিভিন্ন বিষয়ে এখনও অনেক কাজ করতে হবে উমরানকে। যেমন স্যুইং, স্লোয়ার।

২০১৮-১৯ এবং ২০২০-২১ সফরে ভারত অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল। এবারও জিততে পারলে টানা তিনবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় সম্ভব হবে। সেই লক্ষ্যেই এবার পেস আক্রমণকে শক্তিশালী করতে চাইছে বিসিসিআই। শামি চোটের কবলে পড়েছেন। বুমরার পাশাপাশি আছেন আকাশ দীপ, মুকেশরা। এছাড়াও উমরান এলে পেস বোলিং লাইন আপ আরও শক্তিশালী হবে। 

আরও পড়ুন: নেতৃত্বে কামিন্স, রয়েছেন ভুবি, মারক্রামরা, কতটা শক্তিশালী সানরাইজার্স, কোথায় দুর্বল?

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget