এক্সপ্লোর

Virat Kohli: ফের বিরাট কোহলির হাতেই উঠছে আরসিবির নেতৃত্বের ব্যাটন? জল্পনা নিয়ে মুখ খুললেন আরসিবি আধিকারিক

IPL 2025: আইপিএলে যে গুটিকয়েক ফ্র্যাঞ্চাইজির এখনও অধিনায়ক নির্বাচিত হয়নি, তাদের মধ্যে অন্যতম হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নয়াদিল্লি: আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও বেশ দিনকয়েক বাকি। তবে ইতিমধ্যেই ধীরে ধীরে আইপিএল ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সিংহভাগ দলই আসন্ন মরশুমের জন্য নিজেদের অধিনায়ক ঠিক করে ফেলেছে। তবে যে কয়টি দলের এখনও অধিনায়ক ঘোষণা বাকি রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। আরসিবির অধিনায়ক কে হবেন? বিরাট (Virat Kohli) ভক্তরা আশা করছেন আবার কোহলির হাতেই যেন ব্যাটন ওঠে। তাঁদের শখ কি পূরণ হবে?

আরসিবির অধিনায়ক কে হবেন, এই নিয়ে মুখ খুলেছেন ফ্র্য়াঞ্চাইজির প্রধান কার্যনির্বাহী আধিকারিক রাজেশ মেনন। তাঁর দাবি আরসিবি দলে কিন্তু অধিনায়ক হওয়ার যোগ্য একাধিক তারকা রয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। আমাদের দলে একাধিক নেতা রয়েছেন। অন্তত চার, পাঁচজন বিকল্প আছে। আমাদের কী করা উচিত সেই বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছব।'

বিরাট কোহলি ১০ বছর আরসিবির অধিনায়কত্ব করেছেন। তবে দলকে খেতাব জেতাতে পারেননি। ২০২১ সালের আইপিএল চলাকালীনই নিজের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন কোহলি। তিনি মোট ১৪৩টি আইপিএল ম্যাচে ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে ৬৬টি ম্যাচে জয় পেয়েছেন। তবে ৭০টি ম্যাচ হারতে হয়েছে তাঁকে। ফের একবার তাঁকে আরসিবি অধিনায়কের ভূমিকায় দেখা যায় কি না, সেটাই এবার দেখার বিষয়।

আইপিএলে অনিশ্চিত তারকা

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের আনন্দেই উৎকণ্ঠা ভারতীয় শিবিরে। চোট পেলেন ভারতের তারকা ক্রিকেটার। তারকা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে পেসার জোফ্রা আর্চারের বলে চোট পেয়েছেন বলে খবর। শোনা যাচ্ছে, তাঁর তর্জনী ভেঙেছে। কেরলের হয়ে আসন্ন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচেও খেলতে পারবেন না সঞ্জু। এক মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।

জানা গিয়েছে যে, সঞ্জু তাঁর তিরুঅনন্তপুরমের বাড়িতে ফিরে গিয়েছেন এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব শেষ করার পরেই প্র্যাক্টিস শুরু করবেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার আগে তাঁকে NCA থেকে সবুজ সংকেত নিতে হবে। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'স্যামসন তাঁর ডানহাতের তর্জনীতে চোট পেয়েছেন। নেটে ফিরতে তার পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তাই ৮ ফেব্রুয়ারি থেকে পুনেতে কেরল বনাম জম্মু ও কাশ্মীর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলার কোনও সম্ভাবনা নেই সঞ্জুর।'

আরও পড়ুন: আসন্ন আইপিএল মরশুমের জন্য জার্সি প্রকাশ্যে আনল রুতুরাজ, ধোনিদের চেন্নাই সুপার কিংস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget