এক্সপ্লোর

গত আইপিএলে ব্রাত্য থাকার আক্ষেপ ভুলতে চান ঈশান, কোচ কুম্বলের ক্লাসের জন্য মুখিয়ে

দলে বাংলারই মহম্মদ শামিকে পাবেন সতীর্থ হিসাবে। ঈশান বলছেন, ‘শামি ভাই থাকায় খুব সুবিধা হবে। খোলা মনে বোলিং নিয়ে আলোচনা করতে পারব। পরামর্শ পাব। প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেব।’

কলকাতা: শিবম মাভি... সোল্ড টু কেকেআর। কমলেশ নাগরকোটি... সোল্ড টু কেকেআর। শুবমান গিল... সোল্ড টু কেকেআর। গত বছরের ২৭-২৮ জানুয়ারির কথা এখনও ভুলতে পারেন না ঈশান পোড়েল। দ্বাদশ আইপিএলের নিলামে যে দিন এক এক করে দল পেয়ে গিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে তাঁর সহযোদ্ধারা। আর ব্রাত্য থেকে গিয়েছিলেন তিনি। কোনও দলই বাংলার তরুণ পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি। এমনকী, নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ভিন রাজ্য থেকে জুনিয়র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের দুই পেসারকে নিলেও, তাঁকে নিয়ে দর হাঁকাহাঁকির দিকে যায়নি। ত্রয়োদশ আইপিএলের নিলামে দল পেয়েছেন ঈশান। ২০ লক্ষ টাকার বেস প্রাইসে বঙ্গ পেসারকে দলে নিয়েছে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব। আক্ষেপের অবসান হয়েছে ২১ বছর বয়সী পেসারের। রঞ্জি ট্রফিতে বাংলা বনাম কেরল ম্যাচ খেলতে তিনি এখন তিরুঅনন্তপুরমে। আড়াই দিনের মধ্যে বাংলার ম্যাচ জিতে যাওয়ার নেপথ্যেও অবদান রয়েছে চন্দননগরের পেসারের। ম্যাচে চার উইকেট নিয়েছেন ঈশান। শুক্রবার তিরুঅনন্তপুরম থেকে মোবাইল ফোনে তিনি বললেন, ‘ভীষণ ভাল লাগছে আইপিএলে দল পেয়ে। যে কোনও তরুণ ক্রিকেটারই আইপিএল খেলতে চায়। গতবার দল পাইনি। খারাপ লেগেছিল। সেই আক্ষেপ মিটল। আর পিছনের দিকে তাকাতে চাই না। সুযোগ কাজে লাগাতে আমি বদ্ধপরিকর।’ আগেরবারে উপেক্ষিত হওয়ার হতাশা এমনই গ্রাস করেছিল যে, এবার তিনি টিভির সামনে বসে নিলাম পর্ব দেখেননি। টিম বাসে করে মাঠ থেকে হোটেলে ফেরার সময় সতীর্থদের কাছে খবর পান। ঈশান বলছেন, ‘এবারের নিলাম থেকে আমার কোনও প্রত্যাশা ছিল না। নিজের পারফরম্যান্সের ওপর জোর দিয়েছিলাম। রঞ্জি ট্রফিতে ভাল বোলিং করতে হবে। ধারাবাহিকতা দেখাতে হবে।’ কিংস ইলেভেন পঞ্জাবে অনিল কুম্বলেকে পাবেন কোচ হিসাবে। তার আগে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কোচ হিসাবে পেয়েছিলেন রাহুল দ্রাবিড়ের সান্নিধ্য। ঈশান বলছেন, ‘রাহুল স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কুম্বলে স্যারের কাছেও অনেক কিছু শিখতে পারব। কুম্বলে স্যারের ক্লাসের জন্য মুখিয়ে রয়েছি।’ টি-টোয়েন্টি ক্রিকেটকে বোলারদের বধ্যভূমি মনে করা হয়। তার ওপর আইপিএলে বিশ্বের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানেরা খেলেন। কতটা কঠিন পরীক্ষা? ঈশান বলছেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবই কঠিন। কেউই বিনা লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়ে না। ব্যাটসম্যানেরা আগ্রাসী ব্যাটিং করবে। তবে তাতে উইকেট নেওয়ার সুযোগও বাড়বে।’ দলে বাংলারই মহম্মদ শামিকে পাবেন সতীর্থ হিসাবে। ঈশান বলছেন, ‘শামি ভাই থাকায় খুব সুবিধা হবে। খোলা মনে বোলিং নিয়ে আলোচনা করতে পারব। পরামর্শ পাব। প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেব।’

সেরা শিরোনাম

Virat And Shreyas: 'এত অহংকার কিসের?' বিরাটের সঙ্গে শ্রেয়সের ব্যবহার দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
'এত অহংকার কিসের?' বিরাটের সঙ্গে শ্রেয়সের ব্যবহার দেখে ক্ষুব্ধ নেটিজেনরা
Mohit Ulva: আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
U19 Asia Cup: 'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ
'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ
Virat Kohli: ১১ বছর পর ফের লজ্জার রেকর্ডের মালিক, কিউয়ি সিরিজ কি দুঃস্বপ্নের হয়ে থাকল বিরাটের?
১১ বছর পর ফের লজ্জার রেকর্ডের মালিক, কিউয়ি সিরিজ কি দুঃস্বপ্নের হয়ে থাকল বিরাটের?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget