এক্সপ্লোর

ISL 2022-23: দীপাবলির পরই আইএসএলে ডার্বি, টুর্নামেন্ট শুরু হচ্ছে ইস্টবেঙ্গল-কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে

ISL 2022-23: ৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের আইএসএল। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স।

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল। ৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের আইএসএল। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স।

বৃহস্পতিবার ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত হল আইএসএল ২০২২-২৩ এর সূচি। এবারের ফর্ম্যাটে খানিক বদল করেছে এফএসডিএল। ডুরান্ড কাপে ডার্বির রেশ এখনও কাটেনি। তারই মধ্যে কলকাতার দুই প্রধানের সমর্থকদের জন্য সুখবর। আইএসএলের মঞ্চে এ বারের কলকাতা ডার্বি হবে যথাক্রমে ২৯ অক্টোবর ও নতুন বছরের ২৫ ফেব্রুয়ারি।

এ বারের আইএসএলের নক আউট পর্বে মোট ৭টি ম্যাচ হবে। পাশাপাশি চারটি সেমিফাইনাল ও একটি ফাইনালের সঙ্গে দু’টি এলিমিনেটরও যুক্ত করা হয়েছে। প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লিগ টেবলের তিন ও ছয় নম্বরে থাকা দল দুটি। এরপর দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে চার এবং পাঁচ নম্বরে থাকা দুটি দল। তারপর প্রথম সেমিফাইনালের লড়াইয়ে নামবে লিগ টেবলের এক নম্বর দল ও দ্বিতীয় এলিমিনেটরের জয়ী দল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালের লড়াই হবে লিগ টেবলের দুই নম্বর দল ও প্রথম এলিমিনেটরের জয়ী দলের।

দুই সেমিফাইনালই হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। লিগ টেবলের ছয় নম্বরে থাকা দলের সামনেও এ বার থেকে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। আইএসএলের নতুন মরসুমে ম্যাচের সংখ্যা বেড়ে হচ্ছে ১১৭টি।

সূচি প্রকাশ হওয়ার পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে ভালো খবর হল, হাউসফুল গ্যালারির সামনে পারফর্ম করবেন ফুটবলাররা। একইসঙ্গে ঘরের মাঠেও খেলতে পারবে সব ক্লাবই। গত দুই মরসুমে করোনার জন্য যা সম্ভব হয়নি। আইএসএল ২০২২-২৩ এর ম্যাচগুলি রাখা হয়েছে সপ্তাহের শেষ দিকে, বৃহস্পতিবার থেকে রবিবার। গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি এবারের অভিযান শুরু করবে ৯ অক্টোবর। ঘরের মাঠে, হায়দরাবাদ নামবে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে।

আইএসএলের কুড়ি রাউন্ডের লিগ পর্ব শুরু হবে ৭ অক্টোবর। যা চলবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর পর নক আউট পর্ব হবে মার্চে। সেই সূচি এখনও জানানো হয়নি। এ বারের আইএসএল শেষ হওয়ার পরে আগামী বছরের এপ্রিলে শুরু হবে সুপার কাপ।

আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget