এক্সপ্লোর

ISL 2022: জামশেদপুরকে আটকে ৬ বছর পর ফের আইএসএলের ফাইনালে কেরালা ব্লাস্টার্স

ISL 2022: মঙ্গলবার তিলক ময়দান স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এই ড্র করে মোট গোলের বিচারে (২-১) রবিবারের খেতাবি লড়াইয়ে মাঠে নামার যোগ্যতা অর্জন করল তারা।

ভাস্কো দা গামা: লিগশিল্ডজয়ী জামশেদপুর এফসি-র সঙ্গে ১-১ ড্র করে হিরো আইএসএলের ফাইনালে উঠে পড়ল কেরালা ব্লাস্টার্স। মঙ্গলবার তিলক ময়দান স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এই ড্র করে মোট গোলের বিচারে (২-১) রবিবারের খেতাবি লড়াইয়ে মাঠে নামার যোগ্যতা অর্জন করল তারা। শুক্রবার প্রথম লেগে তারা ইস্পাতনগরীর দলকে হারিয়েছিল ১-০-য়। সেই জয়ের সুবাদেই ২০১৬-র পর প্রথম হিরো আইএসএল ফাইনালে উঠল তারা। 

এ দিন ১৮ মিনিটের মাথায় আদ্রিয়ান লুনার অসাধারণ গোল এগিয়ে দেয় কেরালা ব্লাস্টার্সকে। ৫০ মিনিটের মাথায় প্রণয় হালদার জামশেদপুরের হয়ে গোল শোধ করলেও ফাইনালে ওঠার জন্য তাদের আরও একটি গোলের প্রয়োজন ছিল, যা শেষ পর্যন্ত পায়নি তারা। ফলে দ্বিতীয় সেমিফাইনালে জয় না পেয়েও ফাইনালে উঠে পড়ল দু’বারের রানার্স আপ দলটি। ছ’বছর আগে শেষবার ফাইনালে উঠলেও এটিকে এফসি-র কাছে হেরে খেতাব জেতা হয়নি তাদের। এ বার কাদের মুখোমুখি হয় তারা, সেটাই দেখার।

প্রথম লেগে সাহাল আব্দুল সামাদের গোলে জেতে ২০১৪-য় প্রথম হিরো আইএসএলের আসরের রানার্স আপরা। সেই গোলও এ বার তাদের ফাইনালে উঠতে সাহায্য করল। দুই সেমিফাইনাল মিলিয়ে মোট স্কোর ২-১ হওয়ায় চ্যাম্পিয়নশিপ ম্যাচে খেলার ছাড়পত্র অর্জন করে নিল তারা।

গত ম্যাচের গোলদাতা সাহালকে ছাড়াই এ দিন মাঠে নামে ব্লাস্টার্স। চোটের জন্য এ দিন মাঠে নামতে পারেননি তিনি। তবে তাঁর সতীর্থরা এ দিন তাঁর অভাব বুঝতে দেননি। চার মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় কেরালার দল। কিন্তু আলভারো ভাস্কেজ শুধু গোলকিপার রেহনেশকে সামনে পেয়েও গোলের বাইরে শট নেন।  

ব্লাস্টার্সের মিডফিল্ডার আয়ূশ অধিকারী এ দিন পরপর দুটো গোলের সুযোগ পান। প্রথমবার গোল প্রায় সাজিয়ে দেন ভাস্কেজ এবং পরেরবার জর্জ ডিয়াজের ক্রস থেকে সুযোগ পেয়ে যান তিনি। কিন্তু কোনও বারই সফল হননি। যথাক্রমে রেহনেশ ও পিটার হার্টলে বাধা হয়ে দাঁড়ান। ভাস্কেজই এ দিন লুনাকে গোলের পাসটি সরবরাহ করেন বাঁ দিকের উইং থেকে। লুনার মাপা শট ক্রমশ গতিপথ বদলে গোলে ঢুকে যায়। বাঁ দিকে ডাইভ দিয়েও তা বাঁচাতে পারেননি রেহনিশ।

গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্পাতনগরীর দলের ফুটবলাররা। জলপানের বিরতির পর ড্যানিয়েল চিমা চুকুউ বিপক্ষের জালে বল জড়িয়ে দিলেও তিনি অফসাইড থাকায় তা বাতিল হয়ে যায়। এর পরে গ্রেগ স্টুয়ার্টের গোলমুখী ফ্রিকিক ঘুষি মেরে বার করে দেন কেরালার গোলকিপার প্রভসুখন গিল।

সতীর্থরা ব্যর্থ হলেও বিরতির পর খেলা শুরু হতেই সাফল্য পেয়ে যান বঙ্গ মিডফিল্ডার প্রণয় হালদার। স্টুয়ার্টের কর্নার থেকে চিমা হেড করলে প্রণয়ের গায়ে লেগে তা গোলে ঢুকে যায়। তবে পরে টিভি রিপ্লে দেখে অনেকের মনে হয়েছে, বল প্রণয়ের হাতে লেগে গোলে ঢোকে। তবে রেফারিদের চোখ তা এড়িয়ে যায়।

এর ঠিক এক মিনিটের মধ্যে ভাস্কেজের গোলমুখি জোরালো শট রেহনেশের হাত ছুঁয়ে গোলের দিকে গেলেও গোললাইন সেভ করেন এলি সাবিয়া। কেরালা অবশ্য হাল ছাড়েনি। তাদের ডিফেন্ডার মার্কো লেসকোভিচের হেড যেমন লক্ষ্যভ্রষ্ট হয়, তেমনই জর্জ দিয়াজের লব বারের ওপর দিয়ে উড়ে যায়। এই দুই সুযোগের মাঝখানে জামশেদপুরের মিডফিল্ডার জিতেন্দ্র সিংয়ের হেড গোলে ঢোকার মুখে ফের গোললাইন সেভ করেন দিয়াজ।      - তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পরও সাফাই শ্রেয়সদের হেডরকোচের, কী বলছেন গম্ভীর?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পরও সাফাই শ্রেয়সদের হেডরকোচের, কী বলছেন গম্ভীর?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget