এক্সপ্লোর

EB vs MB: বারবার এগিয়ে থেকেও ড্র, তিন পয়েন্ট খোয়ানোর আক্ষেপ যাচ্ছে না কুয়াদ্রাতের

ISL Derby: এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল এবং তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন প্রথম ডার্বি খেলা অজয় ছেত্রী।

কলকাতা: গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারার মাশুল দিতে হল দলকে। শনিবার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ২-২ ড্রয়ের পরও তাই আক্ষেপের সুর শোনা গেল ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাতের গলায়।

শনিবার রাতে ম্যাচের পর কুয়াদ্রাত বলেন, “আমরা আজ গোল করার অনেক সুযোগ পেয়েছি। যেগুলো কাজে লাগাতে পারলে জিততেও পারতাম। এডুইনের যে শটটা গোলের বাইরে চলে গেল, ওটা খুব ভাল একটা সুযোগ ছিল। নন্দকুমারও ভাল সুযোগ পেয়েছে। আরও দু-তিনটে সুযোগ পেয়েছি আমরা। আমাদের এই ম্যাচটা একশো শতাংশ জেতা উচিত ছিল”।

এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল এবং তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন প্রথম ডার্বি খেলা অজয় ছেত্রী। দলের এই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে কুয়াদ্রাত বলেন, “আমরা শুরু থেকেই তিন পয়েন্টের জন্য খেলেছি। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছি আমরা। অনেক সুযোগও তৈরি করেছি। আমাদের কৌশল একদম ঠিক ছিল। যে পরিকল্পনা নিয়ে নেমেছিলাম আমরা, তাতে আমাদের অবশ্যই তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল”।

অজয় ছেত্রীকে শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, “কোচ হিসেবে দলের সব খেলোয়াড়কেই সুযোগ দেওয়ার চেষ্টা করি আমি। সে জন্য সঠিক সময় বাছাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিবিরে এমন একাধিক খেলোয়াড় আছে, যারা বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না। কিন্তু অনুশীলনে নিয়মিত খুব ভাল করে। ওরা খেলাটা ভাল বোঝে। আমি ঠিক কী চাই তা ওরা বোঝে। তাই দলের ছেলেদের নিয়ে আমি গর্বিত”।

সল ক্রেসপোর জায়গায় বাংলার সায়ন ব্যানার্জিকেও নামান কুয়াদ্রাত। কিন্তু মিনিট চল্লিশ পর তাঁকে তুলেও নেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তরে কুয়াদ্রাত বলেন, “সায়ন খুব ভাল খেলছিল। কিন্তু আমার ওই সময়ে একজন তরতাজা খেলোয়াড় দরকার ছিল মাঠে। তাই বিষ্ণুকে নামাই। কারণ, তখন সিস্টেমে বদল আনতে চাইছিলাম আমি। ৫-৪-১-এ খেলতে চাইছিলাম। সেটা সবাইকে জানানোর জন্যই বিষ্ণুকে পাঠাই। কারণ, সায়নকে দিয়ে এই কাজটা করা যেত না”।

এ দিন ম্যাচের ৭০ মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের চোট লাগে, যার ফলে তাঁকে মাঠ ছাড়তে হয়। তাঁর বদলে এডুইন ভন্সপল মাঠে নামেন। চোট কতটা গুরুতর জানতে চাইলে লাল-হলুদ শিবিরের স্প্যানিশ কোচ বলেন, “ম্যাচের পর আমি ওকে দেখিইনি। ওকে বোধহয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরে ওকে আর ড্রেসিং রুমে দেখতে পাইনি আমি”।                                                                                          তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget