এক্সপ্লোর

ISL: এই মরসুম শেষ হওয়ার আগেই পরের মরসুম নিয়ে প্রতিশ্রুতি দেওয়া শুরু করে দিলেন ইস্টবেঙ্গল কোচ

ISL Standings: আপাতত চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।

পানাজি: ইস্টবেঙ্গলের মরসুমটা একেবারেই ভাল কাটছে না। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর লাল হলুদের নক আউটে পৌঁছনোর পথ ভীষণই কঠিন হয়ে গিয়েছে। ঘরের মাঠে ষষ্ঠ ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)। দলের তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা নয় গোল করলেও, বাকিররা তেমন গোল পাননি। এমন পরিস্থিতিতে আজ এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামছে স্টিফেন কনস্টান্টাইনের (Stephen Constantine) দল।

সম্মানরক্ষার লড়াই

দুই দলের শেষ সাক্ষাৎকারে এফসি গোয়া ২-১ জয় পেয়েছিল। তবে সেই ম্যাচের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলেই মনে করছেন কনস্টান্টাইন। ইস্টবেঙ্গল কোচ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা ওদের বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলাম। এইবারের ম্যাচ গত বারের ম্য়াচের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। সব ম্যাচই তো ভিন্ন। কোনও একটি ম্যাচ দেখেই কোনও দল, কেমন সেটা বিচার করা সম্ভব নয়। (আমাদের) গত ম্যাচের পর ওরা অনেকটা বদলে গিয়েছে। ওরা প্রথম ছয়ে থাকার জন্য লড়াই করছে, আর আমদের লড়াইটা সম্মানরক্ষার। ম্যাচটা নিঃসন্দেহে কঠিন হবে, তবে আমরা হারার জন্য় মাঠে নামি না।'

লাল হলুদ কোচ মেনে নিচ্ছেন যে তাঁর দল এই মরসুমে একেবারেই ভাল পারফর্ম করেনি, তবে পরের মরসুমে দল ভাল খেলবে বলেই আশাবাদী তিনি। কনস্ট্যান্টাইন বলেন, 'আমি এখানে আসার পর থেকে দেখেই দলের খেলোয়াড়দের ভালভাবে পর্যবেক্ষণ করেছি। পরের মরসুমে আমরা এর থেকে অনেক ভাল জায়গায় থাকব।আমরা নিজেদের দলের জন্য প্রয়োজনীয় খেলোয়াড়দের ইতিমধ্যেই বাছাই করে নিয়েছি এবং একজন আমাদের জন্য অপেক্ষাও করে রয়েছে। সুতরাং, আমরা পরের মরসুমে সম্পূর্ণ ভিন্ন ভাবে, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। তবে তার জন্য ধারাবাহিকতা ও নিরন্তরতা প্রয়োজন।'

পরের মরসুমের প্রতিশ্রুতি

তবে পরের মরসুমে নতুন খেলোয়াড় আসে কি না, সেটা পরের বিষয় এই মরসুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আপাতত কোনও নতুন খেলোয়াড়কে দলে নিতে পারবে না লাল হলুদ। কলকাতার ক্লাবের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। কনস্টান্টাইন জানান ইস্টবেঙ্গল এই উইন্ডোতে তিন-চার জন খেলোয়াড়কে দলে নিতে আগ্রহী ছিল। তবে এই উইন্ডোর নিষেধাজ্ঞার জন্য তা সম্ভব হচ্ছে না। আপাতত লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। এফসি গোয়াকে হারালেও লিগ তালিকায় লাল হলুদের স্থান বদলের কোনও সম্ভাবনা নেই। কনস্টান্টাইন চান সমর্থকরা যাতে পরিস্থিতিটা বোঝে। লাল হলুদ প্রথম লেগে হারের বদলা নিতে পারে কি না, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: রাহুলকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার বিরাটের, ধোনি দিলেন লক্ষাধিক টাকার বাইক

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget