এক্সপ্লোর

Mohun Bagan: আইএসএল জিতিয়েছেন, আরও ১ বছর ফেরান্দোর ওপরই ভরসা রাখল মোহনবাগান

Mohun Bagan Update: নতুন মরসুম শুরু করবে এএফসি কাপের ম্যাচ দিয়ে। যদিও এএফসি এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করেনি। তবে ফেরান্দো তাঁর দল নিয়ে অনুশীলনে নেমে পড়বেন ১৫ জুলাই থেকে।

কলকাতা: গত মরসুমে হিরো আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পর আগামী মরসুমের জন্যও হুয়ান ফেরান্দোকে কোচের পদে বহাল রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন বাহিনী নতুন মরসুম শুরু করবে এএফসি কাপের ম্যাচ দিয়ে। যদিও এএফসি এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করেনি। তবে ফেরান্দো তাঁর দল নিয়ে অনুশীলনে নেমে পড়বেন ১৫ জুলাই থেকে।

আরও এক মরশুমের চুক্তির পর ফেরান্দোর প্রতিক্রিয়া, ''আগামী মরসুমেও মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হিসেবে কাজ করার সুযোগ পাওয়ায় আমি খুশি। এ জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী মরসুমের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা গতবারের চ্যাম্পিয়ন। তাই সমর্থকদের কাছে আমাদের দায়িত্ব ও তাদের প্রত্যাশা অনেক বেশি। এই ক্লাবের দর্শনই হল প্রতি বছর উন্নতি করা। এ বার দল আরও শক্তিশালী হচ্ছে। আইএসএলে এ বারও চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এএফসি কাপে ভল ফল করা।''

এ বারের লিগের শেষটা যে রকম রোমহর্ষক ও ধারাবাহিক সাফল্য দিয়ে করেছে চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান, লিগ পর্বে তাদের চলার পথ কিন্তু এতটা মসৃণ ছিল না। এমনকী প্লে অফ পর্বেও ফাইনালের আগে তাদের পারফরম্যান্স সমর্থকদের বেশ চিন্তায় রেখেছিল। কারণ, দুই সেমিফাইনালের একটিতেও নির্ধারিত সময়ে কোনও গোল করতে পারেনি তারা। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে ৪-৩ জিতে ফাইনালে ওঠে তারা।

একটা সময় যে রকম গোলখরা দেখা গিয়েছিল এটিকে মোহনবাগান শিবিরে, তাতে যথেষ্ট সন্দেহ ছিল আদৌও তারা প্লে-অফ পর্বে উঠতে পারবে কি না। কিন্তু লিগের শেষ বেলায় সঠিক ছন্দ ও ফর্মে ফিরে আসায় অবশেষে বাজিমাত করেন দিমিত্রিয়স পেট্রাটস, হুগো বুমৌসরা। তাদের লিগপর্বের দৌড় সমর্থকদের কখনওই খুব একটা স্বস্তি দেয়নি। এই জয় তো এই হার, এই কার্ড সমস্যা তো এই চোট-আঘাত। দুই বিদেশি ফুটবলার জনি কাউকো ও ফ্লেরোন্তিন পোগবাকে চোটের জন্য দেশে ফেরতও পাঠিয়ে দিতে হয়। ফলে ধারাবাহিকতার অভাব খুব বেশি রকমই ছিল তাদের।

ঘরের মাঠে চেন্নাইন এফসি-র কাছে ১-২-এ হার দিয়ে শুরু করে তারা। তবে পরের ম্যাচেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় তারা এবং কোচিতে গিয়ে কেরালা ব্লাস্টার্সকে ৫-২-এ হারিয়ে আসে। এই দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাসই তাদের পরের তিনটি ম্যাচেও অপরাজিত থাকতে সাহায্য করে। যার মধ্যে চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে জয় ও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র-ও ছিল।

এফসি গোয়ার কাছে ০-৩ হারটা ছিল তাদের দ্বিতীয় অ্যালার্ম বেল। পরের তিনটি ম্যাচে তারা ফের জেতে এবং চতুর্থটিতে ড্র করে। হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি ও জামশেদপুর এফসি-কে হারায় তারা। ড্র করে ওডিশার বিরুদ্ধে। ফের একটা ধাক্কা আসে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে। তাদের কাছে হারেন প্রীতম কোটালরা। এর পরের ন’টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জেতে তারা। দুটিতে ড্র ও তিনটিতে হার। হায়দরাবাদে গিয়ে ফিরতি লিগে হারের পর তাদের সামনে শেষ দুই ম্যাচ (ফিরতি ডার্বি-সহ) হয়ে ওঠে নক আউটের মতো। জিততে পারলে প্লে অফে উঠতে পারবে তারা, না পারলে ছিটকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই ছিল। সেই জায়গা থেকে প্লে অফে পৌঁছে চ্যাম্পিয়নের ট্রফিও জিতে নেয় তারা। এই অভিযান সত্যিই মনে রাখার মতো ছিল।

ফেরান্দোর চুক্তির মেয়াদবৃদ্ধি প্রসঙ্গে ক্লাবের কর্ণধার ড. সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ''হুয়ানের সঙ্গে নতুন চুক্তি করতে পেরে আমরা খুশি। হুয়ান গতবার আমাদের ক্লাবকে চ্যাম্পিয়ন করেছেন। নতুন মরসুমে আমরা ওঁর কাছ থেকে আরও ট্রফি ও সাফল্য প্রত্যাশা করছি।''                              তথ্য সৌ: আইএসএল মিডিয়া 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget