এক্সপ্লোর

SC East Bengal News: লাল-হলুদে নেপালের ডিফেন্ডার অনন্ত তামাঙ্গ

SC East Bengal: চলতি আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গলের বাকি আর মাত্র দুই ম্যাচ। তার আগে আজ নেপালের জাতীয় দলের ডিফেন্ডার অনন্ত তামাঙ্গকে সই করানো হল। অনন্ত জানিয়েছেন, তিনি লাল-হলুদে যোগ দিতে পেরে খুশি।

ভাস্কো: চলতি আইএসএল-এ (Indian Super League) দল সবার শেষে। মাত্র একটি ম্যাচেই জয়ে এসেছে। এবারের আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) বাকি আর মাত্র দু’টি ম্যাচ। এই পরিস্থিতিতে আজ নেপালের (Nepal) ডিফেন্ডার অনন্ত তামাঙ্গকে (Ananta Tamang) সই করানোর কথা ঘোষণা করল লাল-হলুদ শিবির। তিনি চলতি মরসুম শেষ হওয়া পর্যন্ত লাল-হলুদে থাকবেন।

এসসি ইস্টবেঙ্গলে সই করার পর অনন্ত জানিয়েছেন, ‘এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আমি খুশি। আমি যেভাবেই পারি না কেন, ক্লাবকে সাহায্য করতে চাই। এটা আমার কাছে গর্বের মুহূর্ত।’

নেপালের ক্লাব থ্রি স্টার থেকে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলেন ২৪ বছর বয়সি অনন্ত। ২০২০ সালে তিনি নেপালের এ-ডিভিশন লিগে সেরা ডিফেন্ডার হন। ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় অনন্তর। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করেছেন তিনটি।

আরও পড়ুন লড়াই করেও মুম্বইয়ের বিরুদ্ধে ফের হার এসসি ইস্টবেঙ্গলের

২০১৫ সালে নেপালের অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক ছিলেন অনন্ত। তাঁর নেতৃত্বেই নেপাল অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। অনূর্ধ্ব-১৯ ছাড়াও জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২৩ পর্যায়েও খেলেছেন অনন্ত।

২৮ তারিখ এসসি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র সঙ্গে। এরপর ৫ মার্চ বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের মতো আইএসএল অভিযান শেষ হবে লাল-হলুদ ব্রিগেডের। পরিস্থিতি যা, তাতে হয়তো সবার শেষেই আইএসএল শেষ করবে এসসি ইস্টবেঙ্গল।

চলতি আইএসএল-এর শুরু থেকেই রক্ষণ লাল-হলুদের বড় সমস্যা। নিয়ম করে প্রতি ম্যাচেই গোল হজম করতে হচ্ছে। হয় ম্যাচের শুরুতে, না হলে দ্বিতীয়ার্ধের শুরুতে বা একদম শেষমুহূর্তে গোল খেয়ে অনেক ম্যাচ হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। মরসুমের শুরুতে দুই বিদেশি ডিফেন্ডারকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তারপরেও রক্ষণের সমস্যা মেটেনি। এই পরিস্থিতিতে মরসুমের শেষদিকে নেপালের ডিফেন্ডারকে কেন সই করানো হল, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। অনন্তকে তো মরসুমের শুরুতেই সই করানো যেত। এখন তাঁকে সই করিয়ে কোনও লাভ হবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget