এক্সপ্লোর

East Bengali in ISL: কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতাকে সই করাল ইস্টবেঙ্গল

শনিবার আইএসএল (ISL) ডার্বি। মহারণের বাকি মাত্র ৪৮ ঘন্টা। তার আগেই ইস্টবেঙ্গল দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে সই করালো তরুণ স্ট্রাইকার রাহুল পাসোয়ানকে (Rahul Paswan)।

কলকাতা: শনিবার আইএসএল (ISL) ডার্বি। মহারণের বাকি মাত্র ৪৮ ঘন্টা। তার আগেই ইস্টবেঙ্গল দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে সই করালো তরুণ স্ট্রাইকার রাহুল পাসোয়ানকে (Rahul Paswan)। বৃহস্পতিবার বড়সড় ঘোষণায় লাল হলুদের তরফে জানিয়ে দেওয়া হল, বাকি মরসুমের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি।

কলকাতা ফুটবল লিগে ছ'টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রাহুল। তারপরে রাহুলের উপর নজর রাখছিল ইস্টবেঙ্গল। শেষমেশ দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতেই প্রতিশ্রুতিমান ফরোয়ার্ডকে সই করাল কলকাতার অন্যতম প্রধান।

লাল হলুদ সংসারে জায়গা পাওয়ার পরে উচ্ছ্বসিত রাহুল বলেছেন, “ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দেওয়ার ঘটনা অনেকটা স্বপ্নপূরণের মতো মনে হচ্ছে। বাংলার যে কোনও উঠতি ফুটবলার বড় দলে খেলার স্বপ্ন দেখে। আমিও এর ব্যতিক্রম নই। ক্লাবকে নিজের সেরাটা দিয়ে সাহায্য করতে আমি প্রস্তুত।”

রাহুলের মত তরুণ প্রতিভাকে সই করিয়ে ইস্টবেঙ্গলের হেড কোচ মারিও রিভেরা বলেছেন, “পাসোয়ান সম্ভাবনাময় উঠতি প্রতিভা। দলের পক্ষে দারুণ সংযোজন হতে চলেছে। আমি নিশ্চিত দলে দারুণ খেলবে ও।”

মাঝে আর মাত্র এক দিন। তার পরেই বাংলার ঘরে ঘরে বেজে উঠবে কলকাতা ফুটবল ডার্বির দামামা। চলতি আইএসএলের (ISL 2021-22) দ্বিতীয় লেগের ডার্বি আগামী শনিবার সন্ধ্যায়। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) দুই দলই ডার্বির আগের ম্যাচ জিতে শেষ করতে পারেনি। লিগ টেবলে দুই দলেরই অবস্থান খুব একটা ভাল নয়। এটিকে মোহনবাগান সামান্য হলেও এগিয়ে। তবে লিগের মাঝখানে শিবিরে কোভিড হানা দেওয়ায় দলের খেলোয়াড়রা অনেকেই চেনা ছন্দে নেই। যদিও ১৮ দিন বাদে মাঠে নেমে গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে মাঠে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল সবুজ-মেরুন বাহিনী। কিন্তু গোল করতে পারেনি।

দু’মাস আগে গত ডার্বিতে ৩-০-য় জেতে এটিকে মোহনবাগান। কিন্তু এবার পরিস্থিতি একেবারে অন্যরকম। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল পয়েন্ট টেবিলে প্রথম চারের বাইরে তারা। সেরা চারে ফিরতে গেলে এই ম্যাচে জিততেই হবে তাদের। তাই কোনও ছুটি ছাড়াই টানা দল নিয়ে অনুশীলন করে চলেছেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। ভারতীয় ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথের আগে এটিকে মোহনবাগানের অন্যতম সেরা ও নির্ভরযোগ্য তারকা হুগো বুমৌস অবশ্য আত্মবিশ্বাসী, প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও তাঁরাই জিতবেন।

সেরা শিরোনাম

Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget