এক্সপ্লোর

Smith On Pujara: পূজারার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করবেন, কী বলছেন স্মিথ?

Steve Smith Update: ইংল্যান্ডে পৌঁছেছেন অজি তারকা। সেখানে প্রথমবার কাউন্টি ক্রিকেট খেলতে নামবেন তিনি। সাসেক্সের হয়ে তিনটি ম্যাচ খেলবেন তিনি।

লন্ডন: জুনের ৭ তারিখ থেকে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচেই আমনে সামনে হবেন স্টিভ স্মিথ ও চেতেশ্বর পূজারা। ২ দলের ২ নির্ভযোগ্য মিডল অর্ডার ব্যাটার। ২ অভিজ্ঞ তারকা ২২ গজের। ২ জনই টেস্ট স্পেশালিস্ট। তাই লড়াইটাও জমবে অবশ্যই। তবে তার আগে এবার একই দলের হয়ে খেলতে চলেছেন স্মিথ ও পূজারা। ইংল্যান্ডে পৌঁছেছেন অজি তারকা। সেখানে প্রথমবার কাউন্টি ক্রিকেট খেলতে নামবেন তিনি। সাসেক্সের হয়ে তিনটি ম্যাচ খেলবেন তিনি। তার আগে কী বললেন স্মিথ?

পূজারার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করবেন স্মিথ

সম্মুখ সমরে নামার আগে চেতেশ্বর পূজারার সঙ্গে সাসেক্সের ড্রেসিংরুম ভাগ করা নিয়ে স্মিথ বলছেন, ''পূজারার বিরুদ্ধে অনেক ম্য়াচ খেলেছি আমি। খুব কাছ থেকে দেখেছি ওকে প্রচুর রান করতে। সামনের কিছু ম্যাচ আমরা একসঙ্গে খেলতে পারব। ড্রেসিংরুম ভাগ করতে পারব। আশা করি কয়েকটি ভাল পার্টনারশিপও গড়তে পারব আমরা।'' 

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি সারতে চলতি আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন স্মিথ। অস্ট্রেলিয়ার মাটিতে অনুশীলনের পর এবার ইংল্য়ান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে এসেছেন অজি তারকা। অন্য়দিকে পূজারাও চলতি মরসুমে কাউন্টিতে সাসেক্সের হয়ে ইতমধ্যেই দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। 

 গ্লুসচেস্টারশায়ারের বিরুদ্ধে খেলতে নেমে এদিন ম্যাচের তৃতীয় দিন ২৩৮ বলে ১৫১ রানের ইনিংস খেলেন তিনি। ২০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। উল্লেখ্য, আজকের ইনিংসটি নিয়ে সাসেক্সের হয়ে মোট সাতটি শতরান করলেন পূজারা। সাসেক্সের হয়ে ১২টি ম্যাচ খেলে সপ্তম শতরান হাঁকালেন পূজারা। ১৯১ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরি করার মুহূর্তে ১৩ টি চার এবং একটি ছক্কায় সাজানো ছিল পূজারার ইনিংস।

কিছুদিন পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল। সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য পূজারা। তিন নম্বর পজিশনে তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে দ্রাবিড় বাহিনী। 

এদিকে দীর্ঘ ১৭ মাস পরে জাতীয় ফিরেছেন অজিঙ্ক রাহানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য তাঁকে ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফরম্যান্স ও এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জন্যই ফের শিকে ছিড়ল অজিঙ্কর। 

আরও পড়ুন: চাকরিতে উন্নতির সম্ভাবনা কাদের ? কেমন যাবে আজকের দিন ?

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget