এক্সপ্লোর

IND vs ENG: সিরিজ হেরেছে দল, চূড়ান্ত ব্যর্থ বেয়ারস্টোর মাইলস্টোনের ম্যাচ নিয়েই মাতামাতি ইংল্যান্ডের

McCullum On Bairstow: সিরিজ আগেই ভারত জিতে যাওয়ায় এই ম্যাচটি কার্যত হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। রাঁচি টেস্ট জিতেই সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

ধর্মশালা: দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু সিরিজের প্রথম চারটি ম্যাচের আটটি ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ হতে হয়েছে। একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। ধর্মশালায় আগামী ৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG Test) পঞ্চম টেস্ট। আর এই ম্যাচটিই হতে চলেছে অভিজ্ঞ ইংরেজ ক্রিকেটারের কেরিয়ারের ১০০ তম টেস্ট।

সিরিজ আগেই ভারত জিতে যাওয়ায় এই ম্যাচটি কার্যত হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। রাঁচি টেস্ট জিতেই সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ধর্মশালায় হারলেও রোহিতরা এগিয়ে থাকবেন সিরিজে ৩-২ ব্যবধানে। ইংল্যান্ড ক্রিকেট দল এখন তাই জনি বেয়ারস্টোর এই মাইলস্টোন ম্যাচটি স্মরণীয় করে রাখতে মরিয়া। কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলছেন, "ধর্মশালায় জনি ওর ১০০ তম ম্যাচ খেলতে নামবে। এই মুহূর্তটা ওর কাছে ভীষণ স্পেশাল। আমরা জানি যে জনি কতটা আবেগপ্রবণ। গোটা দল এই মুহূর্তটা ওর সঙ্গে উদযাপন করতে চায়।"

এখনও পর্যন্ত ৯৯ ম্যাচে ১৭৬ ইনিংস খেলে মোট ৫৯৭৪ রান করেছেন। ৩৬.১২ গড়ে ব্যাটিং করেছেন জনি। ঝুলিতে রয়েছে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৬৭।

চলতি টেস্ট সিরিজে আট ইনিংসে মাত্র ১৭০ রান করেছেন জনি। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮। ২২ এর গড়ে ব্যাটিং করেছেন ইংরেজ ব্যাটার। ম্যাকালামের কোচিংয়ে বাজবলের সবচেয়ে বড় নিদর্শন দেখা গিয়েছে জনি বেয়ারস্টোর ব্যাটিংয়ে। কিউয়ি তারকার অধীনে মোট ১৬ ম্যাচ খেলেছেন। ১১৭৩ রান করেছেন জনি। গড় ৪৬.৯২। ব্যক্তিগত সর্বোচ্চ ১৬২।

ভারতের বিরুদ্ধে সিরিজ হারলেও আগের থেকে অনেক ভালো পরিস্থিতিতে রয়েছে বলে মনে করেন ম্যাকালাম। তিনি বলছেন, "হ্যাঁ, এটা ঠিক যে আমরা এখানে ভারতের বিরুদ্ধে সিরিজ হারলাম। আমরা অ্যাশেজও জিততে পারিনি। কিন্তু আমরা আজ থেকে ১৮ মাস আগে যেই জায়গায় ছিলাম তার থেকে ভাল জায়গায় রয়েছি। আগামী ১৮ মাসে আমাদের কাছে সু্যোগ নিজেদের ভালো জায়গায় নিয়ে যাওয়ার।" 

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে হায়দরাবাদে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এরপর টানা তিন টেস্ট জিতে সিরিজ পকেটে করে নিয়েছে ভারতীয় দল। রাঁচি টেস্টে ৫ উইকেটে জিতেছে রোহিত ব্রিগেড। আইপিএলের আগে এটাই শেষ আন্তর্জাতিক সিরিজ ভারতের। এরপরই সব ক্রিকেটাররা আইপিএলের জন্য বিভিন্ন দলে যোগ দেবেন।

সেরা শিরোনাম

IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
KL Rahul: গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget