এক্সপ্লোর

আন্তর্জাতিক ম্যাচে প্রত্যেকটা পয়েন্টের জন্য তীব্র লড়াই করতে হয়, বললেন সিন্ধু

হায়দরাবাদ: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যারাথন ম্যাচে অল্পের জন্য হেরে গিয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। দেশে ফিরে অলিম্পিকে রুপো জয়ী তারকা বলেছেন, এখন আন্তর্জাতিক ম্যাচ মানে আরও বেশি লড়াই। দীর্ঘ সময়ের র‌্যালির মাধ্যমে খেলোয়াড়কে সক্ষমতার পরিচয় দিতে হয়। উল্লেখ্য, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধু ও জাপানের নোজোমি ওকুহারার ম্যাচে  দেখা গিয়েছে রুদ্ধশ্বাস লড়াই। বেশ কয়েকটি লম্বা র‌্যালিও হয়েছে।একটা তো ছিল ৭৫ শটের। মোজোমির সঙ্গে ১.৫০ ঘন্টার লড়াইয়ে একটুর জন্য হার মানতে হয় সিন্ধুকে। সিন্ধু বলেছেন, আন্তর্জাতিক ম্যাচ এখন আদৌ সহজ নয়। মহিলা বা পুরুষদের সিঙ্গলস বা ডাবলস- সব ম্যাচেই এখন লম্বা লম্বা র‌্যালি দেখা যায়। কেউ সহজে কোনও পয়েন্ট পায় না। প্রত্যেকটি পয়েন্টের জন্য লড়াই করতে হয়। সিন্ধু বলেছেন, নোজোমির সঙ্গে ফাইনাল ম্যাচটা শারীরিক ও মানসিকভাবে দারুন ক্লান্তিকর ছিল।  কিন্তু খেলার সময় মাথায় ছিল একটাই কথা, পয়েন্ট পেতে হবে। কারণ ওটা ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই লক্ষ্যেই তিনি খেলছিলেন। সিন্ধু বলেছেন, নোজোমিও সমান ক্লান্ত হয়ে পড়েছিল। ৭৩ শটের ওই র‌্যালিটা বোধহয় এই প্রথম হল। এটা দারুন একটা ম্যাচ ছিল। কারণ, যে কেউ জিততে পারত। ফাইনালে জিততে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন সিন্ধু। তিনি বলেছেন, একটা সময় ২০-অল ছিল। আমি দারুন লড়াই করি। কিন্তু দিনটা আমার ছিল না। প্রথমটা হতাশ হলেও পরক্ষণেই ওই ভাবনা মন থেকে ঝেড়ে ফেলি। পরের দিন থেকেই সব ঠিকঠাক হয়ে যায়। ফাইনালে হারের কথা ভুলে এখন ভবিষ্যতের দিকেই নজর ২২ বছরের তারকার।

সেরা শিরোনাম

Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget