এক্সপ্লোর

ISL 2023-24: বছরের শেষ দিনে জামশেদপুর এফসির নতুন কোচ ঘোষণা, দায়িত্ব পেলেন খালিদ জামিল

Khalid Jamil Head Coach: জানুয়ারিতে শুরু হওয়া কলিঙ্গ সুপার কাপ দিয়ে জামশেদপুর এফসির সাথে তার যাত্রা শুরু করবেন। তিনিই প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সুপার লিগের স্থায়ী প্রধান কোচ

জামশেদপুর: আইএসএল দল জামশেদপুর এফসির নতুন কোচ ঘোষণা হয়ে গেল বছরের শেষ দিনে। প্রাক্তন লাল হলুদ কোচ খালিদ জামিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ এবং এএফসি প্রো লাইসেন্সপ্রাপ্ত কোচ, জানুয়ারিতে শুরু হওয়া কলিঙ্গ সুপার কাপ দিয়ে জামশেদপুর এফসির সাথে তার যাত্রা শুরু করবেন। এরপর শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ২০২৩-২৪ মরসুমের বাকি ম্যাচগুলো। তিনিই প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সুপার লিগের স্থায়ী প্রধান কোচ এবং একমাত্র ভারতীয় কোচ যিনি কোনও দলকে আইএসএল প্লে অফে গাইড করেছেন। খালিদের দুর্দান্ত কেরিয়ারের মধ্যে রয়েছে আইজলের হয়ে ২০১৬-১৭ মরসুমে আই লিগ সেরা কোচের পুরস্কার এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে এফপিএআই ইন্ডিয়ান ফুটবল অ্যাওয়ার্ড, বর্ষসেরা কোচ (২০২০-২১)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jamshedpur FC (@jamshedpurfc)

জামশেদপুর এফসি-র সিইও মুকুল চৌধুরি এক বিবৃতিতে জানিয়েছেন, ''আইএসএল ও আই লিগে অভিজ্ঞতা সম্পন্ন কোচ খালিদ জামিলকে আমি স্বাগত জানাই। কলিঙ্গ সুপার কাপ এবং আইএসএলের বাকি অংশে আমাদের খেলা এখনও বাকি আছে। সুতরাং, আমরা বিশ্বাস করি যে আগামী ম্যাচ থেকে আমাদের নতুন করে শুরু করতে হবে। ভারতীয় ফুটবলে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার বোঝাপড়া, অভিজ্ঞতা এবং ট্র্যাক রেকর্ড রয়েছে।''

খালিদ জামিল আইজল এফসিকে ২০১৬-১৭ আই-লিগ শিরোপা এনে দিয়েছিলেন। আইজল ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের প্রথম ক্লাব হিসাবে জাতীয় শিরোপা জিতেছিল।

এদিকে, হকি ফাইভ এস বিশ্বকাপের জন্য ভারতের পুরুষ ও মহিলা দল ঘোষণা করল হকি ইন্ডিয়া (Hockey India)। ওমানের মাসকাটে এফআইএফ হকি ফাইভ এস টুর্নামেন্ট আয়োজিত হবে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে মহিলাদের হকি ফাইভ এস বিশ্বকাপের আসর। এছাড়া ২৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে পুরুষদের হকি বিশ্বকাপের আসর। ভারতের মহিলা হকি দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ গোলরক্ষক রজনী এতিমারপু। তাঁর ডেপুটির দায়িত্ব সামলাবেন মহিমা চৌধুরী। দ্বিতীয় গোলরক্ষক হিসেবে খেলবেন বনসরী সোলাঙ্কি। এছাড়া দলে আছেন অক্ষত আবাসো ধেকালে ও জ্যােতি ছাত্রি। ২ জনেই ডিফেন্স সামলাবেন। মিডফিল্ডে দেখা যাবে মারিয়ানা কুজুর ও মুমতাজ খানকে। ফরোয়ার্ড পজিশনে খেলবেন আজমিনা কুজুর, রুতাজা দাদাসো পিসাল ও দীপিকা সোরেন। উল্লেখ্য, ভারতীয় মহিলা হকি দল বিশ্বকাপে পুল সি-তে রয়েছে। তাঁদের সঙ্গে রয়েছে নামিবিয়া, পোল্যান্ড ও ইউএস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget