এক্সপ্লোর

Bumrah's Tweet Viral: বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কার মাঝেই ভাইরাল বুমরার পাঁচ বছর পুরনো ট্যুইট

Jasprit Bumrah: আজই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে পিঠের চোটের কারণে বুমরা আর চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে পারবেন না।

নয়াদিল্লি: আজই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে (IND vs SA T20I Series) আর অংশগ্রহণ করতে পারবেন না জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর পিঠের চোটের জেরেই তিনি প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামতে পারেননি। আর সেই কারণেই বাকি সিরিজেও তাঁর খেলা হচ্ছে না। জল্পনা অনুযায়ী বুমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2022) সম্ভবত ভারতের হয়ে খেলতে পারবেন না।

বুমরার পোস্ট

বুমরার 'স্ট্রেস ফ্র্যাকচার' হয়েছে বলেই খবর। এর জন্য তাঁকে অস্ত্রোপ্রচার করাতে না হলেও, চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরেই কাটাতে হতে পারে ভারতীয় তারকা বোলারকে। স্বাভাবিকাবেই বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলে ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য তা বিরাট বড় ধাক্কা হতে চলেছে। ব্যক্তিগতভাবে বুমরার জন্যও এটি বড়ই হতাশার। তবে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বুমরার পাঁচ বছর পুরনো এক ট্যুইট ভাইরাল হয়েছে। ২০১৭ সালে বুমরার করা সেই ট্যুইটের ক্যাপশনে ভারতের তারকা বোলার লেখেন, 'ফিরে আসার আনন্দটা সব সময়ই হতাশার গ্লানি থেকে অনেক বড়।'

 

বিসিসিআইয়ের বিবৃতি

এমন কঠিন সময়ে নিঃসন্দেহে এই লাইনটি মনে করলে বুমরাও নিজের মনে মনে চোট সারিয়ে দুরন্তভাবে ফিরে জন্য উদ্বুদ্ধই হবেন। তবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও সরকারিভাবে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই বিসিসিআইয়ের তরফে জানানো হয় মঙ্গলবার অনুশীলনে বুমরা পিঠে ব্যথা নিয়ে অভিযোগ জানান। তিনি সেই কারণেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি। এবার গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হল তাঁকে। 

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য চোট পাওয়া জসপ্রীত বুমরার বদলি হিসাবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করছে। বুমরার পিঠের চোটে ভুগছেন এবং তিনি বর্তমানে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন।' সিরাজ ভারতের লাল বলের স্কোয়াডের নিয়মিত হলেও, সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি সুযোগ পান না। মাত্র পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। তবে বুমরার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেলেন সিরাজ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল পুরস্কার বাবদ কত টাকা পাবে? জানাল আইসিসি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget