এক্সপ্লোর

খেলতে মানা করায় একবার ২ দিন খাওয়া বন্ধ করে দিয়েছিল জিকসন, জানালেন মা

নয়াদিল্লি: জওহরলাল নেহরু স্টেডিয়ামে জিকসন সিংহ থৌওনাওজামের হেডার সারা দেশের ফুটপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছিল। ফিফা বিশ্বকাপে ভারতের প্রথম গোল। ভারতীয় ফুটবলের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে জিকসনের নাম। ছোট থেকেই ফুটবলই ছিল জিকসনের ধ্যানজ্ঞান। ছেলে বড় হয়ে আইএএস অফিসার হবে বলে আশা করেছিলেন জিকসনের মা বিলাসীনি দেবী। তাঁর স্বামী প্রাক্তন ফুটবলার দেবেন সিংহও তা চাইতেন। কিন্তু পায়ে বল না দিলে দিন কাটত না ছেলের। বিলাসিনী দেবী বলেছেন, দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাসে প্রথম হত জিকসন। ভারতীয় দলের অধিনায়ক অমরজিত সিংহ জিকসনের তুতো ভাই। অমরজিত দ্বিতীয় হত। বিলাসিনী দেবীর কথায়,ছেলে পড়াশোনায় ভালো। তাই তাঁরা চাইতেন বড় হয়ে সরকারি চাকরি করুক ছেলে। কিন্তু সে কথায় কানও দিত না জিকসন। খেলতে বন্ধ করে পড়াশোনায় মন দিতে বলায় একবার তো রাগে ২ দিন কিছু মুখেই তোলেনি ছেলে। তারপর থেকে ওকে আর খেলতে বাধা দেননি। কারণ ওর বাবাও ফুটবলার ছিলেন।তাই ওকে ওর ভালোলাগা থেকে আর সরে আসতে বলেননি।  চার বছর থেকে খেলা শুরু করে জিকসন। বাড়ির কাছেই একটা মাঠ ছিল। সেখানে সারাদিন খেলত। এমনকি, খাওয়ার কথাও ভুলে যেত। ওর সঙ্গী ছিল অমরজিত। মণিপুরে স্থানীয় একটা দলের হয়ে খেলতেন দেবেন। মণিপুরের পুলিশ ফুটবল ক্লাবের হয়েও খেলেছেন। দু বছর আগে হৃদরোগে আক্রান্ত হন দেবেন। তারপর থেকে সংসারের ভার বিলাসিনী দেবীর কাঁধে। ছেলের খেলা দেখতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় স্বামীকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসেছেন বিলাসিনী দেবী। ছয় ফিট দুই ইঞ্চি লম্বা ছেলে গতকাল যখন কলম্বিয়ার জালে বল জড়িয়ে গিয়েছিলেন, তখন আনন্দে রীতিমতো কাঁপছিলেন বলে জানিয়েছেন তিনি। তাঁর গোল গতকাল কলম্বিয়ার বিরুদ্ধে সমতা ফেরালেও শেষরক্ষা হয়নি। ভারতীয় খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাস-আবেগ শেষ হওয়ার আগেই আরও একটি গোল করে কলম্বিয়া ম্যাচ হেরে যায় ভারত। বিলাসিনী দেবী বলেছেন, ভাবিনি যে ও গোল করবে। আচমকাই তা ঘটে গেল। উত্তেজনায় কাঁপছিলাম। ছেলে ভারতীয় দলে খেলছে এতে যারপরনাই খুশি। তারওপর এই গোল! পরের মিনিটেই ওরা (কলম্বিয়া) গোল করায় খুব হতাশ লাগছিল। ভারত জিতলে ভালো লাগত। ইম্ফলে কাপড়ের ব্যাবসা করেন বিলাসিনী দেবী। গতকাল রাত ১০ টার পর থেকে তাঁর ফোনে আসছে একের পর এক অভিনন্দন বার্তা। তাঁর মনে পড়ছে সেই দিনগুলির কথা যখন গ্রামের মাঠে বৃষ্টির সময়ও মাথায় প্ল্যাস্টিক রেখে খেলত জিকসন ও অমরজিত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sanjiv Goenka: ঋষভ পন্থ উইনিং স্ট্রোক নিতেই কেঁদে ফেললেন টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা, ভিডিও ভাইরাল
ঋষভ পন্থ উইনিং স্ট্রোক নিতেই কেঁদে ফেললেন টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা, ভিডিও ভাইরাল
IPL 2026: সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো অর্ধশতরান হাঁকিয়ে সমালোচকদের জবাব দিলেন পন্থ
সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো অর্ধশতরান হাঁকিয়ে সমালোচকদের জবাব দিলেন পন্থ
RCB vs CSK Live: চিন্নাস্বীমীতে দুরন্ত জয়, সিএসকেকে ৪৩ রানে হারিয়ে দুইয়ে দুই করল দুরন্ত আরসিবি
চিন্নাস্বীমীতে দুরন্ত জয়, সিএসকেকে ৪৩ রানে হারিয়ে দুইয়ে দুই করল দুরন্ত আরসিবি
RCB vs CSK: বিধ্বংসী ব্যাটিংয়ের পর ভাল বোলিং, সিএসকেকে হেলায় হারিয়ে দুইয়ে দুই করল আরসিবি
বিধ্বংসী ব্যাটিংয়ের পর ভাল বোলিং, সিএসকেকে হেলায় হারিয়ে দুইয়ে দুই করল আরসিবি

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Embed widget