এক্সপ্লোর

‘এক লহমার জন্য সবার হৃদস্পন্দন থমকে গিয়েছিল’, তাঁর বাউন্সারে স্মিথের আহত হওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন জোফরা আর্চার

এই ঘটনা নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানালেন আর্চার। টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর তিনি বলেছেন, আমি ওই সময় কী ভাবছিলাম, তা জানি না। কোনও বোলার কাউকে আহত হতে বা ওই দিন ওই বা অন্য কোনও ম্যাচ না খেলতে পারে, এমনটা দেখতে চায় না। বিশেষ করে, কয়েক বছর আগে যা ঘটেছে, তারপর এই দৃশ্যটা একেবারেই ভালো নয়।

লন্ডন: চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের। এই ম্যাচে তাঁর বোলিং যেমন একদিকে প্রশংসা আদায় করে নিয়েছে। তেমনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ তাঁর বাউন্সারে আহত হওয়ার পর নির্লিপ্ত আচরণের জন্য সমালোচনার মুখে পড়েছেন আর্চার। শনিবার অস্ট্রেলিয়ার ইনিংসের ৭৭ তম ওভারে আর্চারের বাউন্সার আছড়ে পড়ে স্মিথের ঘাড়ে। রিটায়ার্ড হার্ট হন স্মিথ। এর কিছুক্ষণ পরই ফের নেমে পড়েন তিনি। কিন্তু সেঞ্চুরি থেকে আট রান দূরে থেমে যেতে হয় তাঁকে। বাউন্সারের আঘাতে যখন স্মিথ মাটিতে পড়ে গিয়েছেন, তখন আর্চারকে সহ খেলোয়াড় জস বাটলারের সঙ্গে হাসতে দেখা গিয়েছিল। তাঁর এই আচরণের তীব্র নিন্দায় মুখর হন সোশ্যাল মিডিয়া ইউজাররা। আর্চারের সমালোচনা করেন প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতারও। তাঁর ট্যুইট- বাউন্সার খেলারই অঙ্গ। কিন্তু কোনও ব্যাটসম্যানের আঘাত লাগলে তা কতটা গুরুতর, তা জেনে নেওয়াটা বোলারের শিষ্টাচার। স্মিথ যখন ব্যাথায় কাতরাচ্ছিলেন, তখন তাঁর কাছে থেকে দূরে সরে কাজটা ভালো করেননি আর্চার। আমি হলে প্রথমেই ব্যাটসম্যানের কাছে ছুটে যেতাম। এই ঘটনা নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানালেন আর্চার। টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর তিনি বলেছেন, আমি ওই সময় কী ভাবছিলাম, তা জানি না। কোনও বোলার কাউকে আহত হতে বা ওই দিন ওই বা অন্য কোনও ম্যাচ না খেলতে পারে, এমনটা দেখতে চায় না। বিশেষ করে, কয়েক বছর আগে যা ঘটেছে, তারপর এই দৃশ্যটা একেবারেই ভালো নয়। আর্চার এক্ষেত্রে ফিল হিউজের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেছেন। ২০১৪-তে অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ডের ম্যাচে ফিল হিউজ বাউন্সারে আহত হয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার স্বীকার করে নিয়েছেন যে, স্মিথের আঘাত তাঁকে সেই ভয়াবহ ঘটনার কথা মনে করিয়ে দিয়েছিল। ভবিষ্যতের বোলিং তারকা হিসেবে অনেকেই যাঁকে চিহ্নিত করেছেন সেই আর্চারের সঙ্গে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথের লড়াই দারুণ জমে উঠেছিল। আর্চার বলেছেন, ওই লড়াইটা বেশ উত্তেজনাকর ছিল। আমি সবাইকে বলছিলাম, নিজে থেকে ভুল করে ওকে আউট হতে আমি দেখিনি। ওকে কাঁপিয়ে দিতে চেয়েছিলাম। আমি শুধু ওকে আউট করতে চেয়েছিলাম। স্মিথ আহত হওয়ার পর সবারই হৃদস্পন্দন এক লহমার জন্য স্তব্ধ হয়ে পড়েছিল বলেও জানিয়েছেন আর্চার। পরে স্মিথ উঠে দাঁড়িয়ে হাঁটাচলা করতে শুরু করার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেউ কাউকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখতে চায় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
Agarkar On Shami: দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর
দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget