এক্সপ্লোর

ওভার সংখ্যা কম হলে খেলতে পারেন কার্তিক; পাক দলে আসতে পারেন শাদাব, হ্যারিস

আগামীকাল রবিবার বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি। ম্যাঞ্চেস্টারের খামখেয়ালি আবহাওয়া ম্যাচের ওপর প্রভাব ফেলতে পারে।এই অবস্থায় পরিবেশ এবং কত ওভার খেলা হবে, তার ওপর নির্ভর করবে দলের কম্বিনেশন।

ম্যাঞ্চেস্টার: আগামীকাল রবিবার বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি। ম্যাঞ্চেস্টারের খামখেয়ালি আবহাওয়া ম্যাচের ওপর প্রভাব ফেলতে পারে।এই অবস্থায় পরিবেশ এবং কত ওভার খেলা হবে, তার ওপর নির্ভর করবে দলের কম্বিনেশন। এমনটাই জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দলে কী ধরনের বদল হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছুই বলেননি। কিন্তু ম্যাচের ওভার সংখ্যা যদি ৩৫-এর কম হয়, তাহলে বিজয় শঙ্করের জায়গায় দীনেশ কার্তিকের অগ্রাধিকার পাওযার সম্ভাবনা রয়েছে। পাক ব্যাটসম্যানরা স্পিন বোলিং মোকাবিলায় সক্ষম। এছাড়াও তাদের টপ অর্ডারে তিনজন বাঁহাতি ব্যাটসম্যান (ফকর জামান, ইমাম উল হক এবং আসিফ আলির জায়গায় হ্যারিস সোহেল) থাকতে পারেন। সেজন্য মেঘলা আবহাওয়া থাকলে কুলদীপ যাদবের জায়গায় মহম্মদ শামি ভারতের প্রথম একাদশে আসতে পারেন। কোহলি অবশ্য দুই স্পিনার খেলানোর বিরুদ্ধে নন। যজুবেন্দ্র চাহল নিশ্চিতভাবেই দলে থাকছেন। তাই দুই স্পিনারে খেললে রবীন্দ্র জাডেদার ব্যাটসম্যানদের বেঁধে রাখার ক্ষমতা সঠিক বিকল্প হতে পারে। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, পরিবেশ এবং কত ওভারের ম্যাচ হবে, তার ভিত্তিতেই দলের কিছু কম্বিনেশন নিয়ে ভাবনাচিন্তা করা হবে। দলের বোলিং আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী কোহলি বলেছেন, যে ধরনের স্পিনার ও যে ধরনের বোলার আমাদের দলে রয়েছে, তাতে কোনও দলের পক্ষে মাঠে নেমে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে খেলাটা খুবই কঠিন। তবে কিছু ঝুঁকি তো রয়েইছে। কোহলি বলেছেন, বিপক্ষের দিকে তাকিয়ে নয়, দলের মানিয়ে নেওয়ার ক্ষমতার কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে। কোহলি বলেছেন, আমাদের নমনীয় হতে হবে। দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একবগ্গা হতে পারি না। গত ম্যাচের তুলনায় পরিবেশ যবি ভিন্ন হয়, তাহলে আমাদের আলাদা কম্বিনেশনের কথা ভাবতে হবে। পেস গুরুত্বপূর্ণ বিকল্প হলে, আমরা তা খতিয়ে দেখব। এই মন্তব্যের মাধ্যমে কোহলি শামিকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ৪০ ওভারের বেশি ম্যাচ হলে কার্তিকের চেয়ে ভালো টেকনিকের কারনে দলে থাকতে পারেন বিজয় শঙ্কর। কোহলি বলেছেন, পুরো সময়ের জন্য খেলা হলে এবং আমরা আশা করছি যে দুই দলই ৫০ ওভার করে খেলবে, সেক্ষেত্রে আমরা আলাদা কম্বিনেশনের কথা ভাবব। কিন্তু আমাদের নমনীয় হতে হবে। আগামীকাল পরিবেশ কেমন থাকে তা দেখতে হবে। পাক কোচ মিকি আর্থারও দলের কম্বিনেশ নিয়ে মুখ খোলেননি। তবে পেসার শাহিন খান আফ্রিদির জায়গায় রিস্ট স্পিনার শাদাব খানকে পাকিস্তান খেলাতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আর্থারের বক্তব্য অনুসারে পিচে আর্দ্রতা যথেষ্ট নেই। এজন্য পাকিস্তান হয়ত চার পেসার নিয়ে খেলতে নাও পারে। আর্থার বলেছেন, গতকাল আমরা উইকেট দেখেছিলাম এবং তা টনটনের মতো না। টনটনের উইকেট ছিল সবুজ ও আর্দ্রতাও ছিল। টনটনে চার পেসার না নিয়ে খেলাটা সঠিক হত না। অস্ট্রেলিয়াও আমাদের বিরুদ্ধে এটাই করেছিল। ওল্ড ট্রাফোর্ডের পরিস্থিতি ভিন্ন বলেই মনে করছেন আর্থার। তাই পিচ অনুসারে দলের কম্বিনেশন ঠিক করার কথা বলেছেন পাক কোচও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget