এক্সপ্লোর

সেপ্টেম্বরে নির্বাসনের মেয়াদ শেষ হলেই দলে ফেরানো হতে পারে শ্রীসন্তকে, জানাল কেরল ক্রিকেট সংস্থা

২০১৩ সালের মে মাসের পরে আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি শ্রীসন্ত। ফলে এতদিন পরে তাঁর পক্ষে আর রঞ্জি ট্রফি খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

কোচি: এ বছরের সেপ্টেম্বরে শেষ হচ্ছে বিতর্কিত পেসার শান্তাকুমার শ্রীসন্তের সাত বছরের নির্বাসনের মেয়াদ। এরপরেই তাঁকে রঞ্জি ট্রফির দলে ফেরাতে পারে কেরল। এমনই জানিয়েছেন কোচ টিনু জোহানন। তবে একইসঙ্গে ভারতীয় দলের এই প্রাক্তন পেসার জানিয়েছেন, দলে ফিরতে হলে শ্রীসন্তকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২০১৩ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় শ্রীসন্ত ও তাঁর দুই সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চবন স্পট-ফিক্সিং করেন বলে অভিযোগ ওঠে। তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এছাড়া মুম্বইয়ে গ্রেফতার হন বিন্দু দারা সিংহ ও চেন্নাই সুপার কিংসর অন্যতম শীর্ষকর্তা গুরুনাথ ময়াপ্পান। ২০১৫ সালে অবশ্য শ্রীসন্তকে রেহাই দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। যদিও তার আগেই এই পেসারকে আজীবন নির্বাসিত করার কথা ঘোষণা করেছিল বিসিসিআই। ২০১৮ সালে সেই সিদ্ধান্ত বাতিল করার কথা ঘোষণা করে কেরল হাইকোর্ট। গত বছর আবার সেই রায় বাতিল করে বিসিসিআই-এর পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। তবে শাস্তি কমাতে বলে আদালত। এরপরেই আজীবন নির্বাসনের বদলে সাত বছর নির্বাসনের কথা ঘোষণা করে বিসিসিআই। ২০১৩ সালের মে মাসের পরে আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি শ্রীসন্ত। ফলে এতদিন পরে তাঁর পক্ষে আর রঞ্জি ট্রফি খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। তবে এই পেসার আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, ‘আমাকে সুযোগ দেওয়ায় কেরল ক্রিকেট সংস্থার কাছে ঋণী থাকব। আমি ফিটনেসের প্রমাণ দিয়ে খেলায় ফিরব। এখন সব বিতর্ক দূরে সরিয়ে রাখার সময় এসেছে।’ সম্প্রতি কেরল ক্রিকেট সংস্থার সচিব শ্রীজিৎ নায়ার জানিয়েছেন, শ্রীসন্ত মাঠে ফিরলে দলের সম্পদ হয়ে উঠবেন। সভাপতি সজন ভার্গিজও জানিয়েছেন, ‘শ্রীসন্তকে স্বাগত জানাতে তৈরি কেসিএ। তাঁকে শিবিরে থাকতে হলে ফিটনেসের পরীক্ষা দিতে হবে। তিনি অবশ্যই একজন অভিজ্ঞ বোলার।’ ভারতের হয়ে ২৭টি টেস্ট ও ৭৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন শ্রীসন্ত। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে তিনিই পাকিস্তানের মিসবা উল হকের ক্যাচ ধরে ভারতকে জিতিয়েছিলেন। ২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন কেরলের এই ক্রিকেটার। তবে একাধিকবার বিতর্কে জড়ান তিনি। ২০০৮ সালের আইপিএল-এর একটি ম্যাচের পর  তাঁকে চড় মারেন হরভজন সিংহ। এরপরেও একাধিক বিতর্কিত ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে শ্রীসন্তের।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget