এক্সপ্লোর

লোঢা কমিটির চাপে সরতে পারেন গগন খোডা, যতীন পরাঞ্জপী

কলকাতা: শুক্রবার বিশেষ সাধারণ সভায় দুই নির্বাচক গগন খোডা ও যতীন পরাঞ্জপীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। সুপ্রিম কোর্টে লোঢা কমিটির স্টেটাস রিপোর্ট পেশ করার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। লোঢা কমিটি অবশ্য চাইছে, গত ১৮ জুলাই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা মেনে চলুক বিসিসিআই। সেই রায় মানতে হলে ভারতীয় ক্রিকেট বোর্ডে আমূল বদল করতে হবে। গোটা নির্বাচক কমিটিই বাতিল হয়ে যাবে। আপাতত বিসিসিআই সেই রাস্তায় হাঁটবে বলে মনে হচ্ছে না। আংশিকভাবে লোঢা কমিটির সুপারিশ মানা হতে পারে। লোঢা কমিটির সুপারিশ ছিল, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের সবারই টেস্ট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু খোডা ও পরাঞ্জপী কোনওদিন টেস্ট খেলেননি। তা সত্ত্বেও গত ২১ সেপ্টেম্বর তাঁদের নির্বাচক করা হয়। খোডা আগেও নির্বাচক ছিলেন। পরাঞ্জপী নতুন নির্বাচক হয়েছেন। এই দুই নির্বাচককেই সরিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বোর্ডের এক আধিকারিক বলেছেন, ‘গগন ও যতীনকে নির্বাচক কমিটিতে রাখা যাবে বলে মনে হচ্ছে না। আমার মনে হয় না বিসিসিআই এখন সুপ্রিম কোর্ট এবং শীর্ষ আদালত নিযুক্ত লোঢা কমিটির সঙ্গে আর সংঘাতে যাওয়ার অবস্থায় আছে।’ সিনিয়র নির্বাচক কমিটির সদস্য সংখ্যা পাঁচ থেকে কমিয়ে তিন করারও সুপারিশ করেছিল লোঢা কমিটি। খোডা ও পরাঞ্জপীকে সরিয়ে দিলে টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন তিন নির্বাচকই থাকবেন। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের প্রশ্ন থাকছে না। সেই কারণেই দুই নির্বাচককে সরিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে বোর্ড। নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। তার আগে শীর্ষ আদালতের নির্দেশ মেনেই কাজ করতে চলেছে বোর্ড। খোডা ও পরাঞ্জপীকে প্রতিভা খোঁজার দায়িত্ব দেওয়া হতে পারে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
Belgium vs Senegal: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB

ভিডিও

Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget