এক্সপ্লোর

২০১৯ আইপিএলে হতশ্রী পারফরম্যান্স দলের, হেড কোচ কালিস, সহকারী কাটিচকে সরাল কেকেআর

এখনও অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। দীনেশ বর্তমানে বিশ্বকাপ সফররত ভারতীয় দলে রয়েছেন। আগামীকাল তাঁর দেশে ফেরার কথা। ফলত, তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত রইল।

কলকাতা: ২০১৯ সালের আইপিএলে দলের আশাহত পারফরম্যান্সের পর হেড কোচ জাক কালিস ও সহকারী কোচ সাইমন কাটিচকে সরিয়ে দিল দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যদিও, এখনও অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। দীনেশ বর্তমানে বিশ্বকাপ সফররত ভারতীয় দলে রয়েছেন। আগামীকাল তাঁর দেশে ফেরার কথা। ফলত, তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত রইল। প্রসঙ্গত, গত চার বছরে এই প্রথম কেকেআর প্লে-অফ পর্যায়ে পৌঁছতে পারেনি। এদিন কেকেআর ওয়েবসাইটে দলের সিইও ভেঙ্কি মাইসোর লেখেন, জাক কালিস কেকেআর পরিবারের অবিচ্ছেদ্য সদস্য ছিলেন ও সর্বদা থাকবেন। নাইট রাইডার্স ব্র্যান্ডকে বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা নিশ্চিত করতে কীভাবে ও কোথায় কালিসকে প্রয়োজন হবে, তা বের করা হবে। ২০১১ সালে কেকেআর দলে ক্রিকেটার হিসেবে যোগ দেন কালিস। এরপর ২০১৫ সালের অক্টোবরে, ট্রেভর বেলিসকে সরিয়ে তিনি দলের হেড কোচ হন। কালিস বলেন, ২০১১ থেকে দীর্ঘ ৯ টা দুর্দান্ত বছর আমি কেকেআরে কাটিয়েছি। ক্রিকেটার থেকে শুরু করে মেন্টর ও হেড কোচ-- এখন সময় এসেছে নতুন কিছু করার। এই এত বছর কিছু দুরন্ত স্মৃতি দেওয়ার জন্য আমি দলের মালিক, ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত, কালিস ও কাটিচের অধীনে কেকেআর ৬১ ম্যাচের মধ্যে ৩২ ম্যাচ জেতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: টি-২০ বিশ্বকাপ জিতেই পরের লক্ষ্যের কথা শুনিয়ে দিলেন গুরু গম্ভীর, পাখির চোখ ২০২৭
টি-২০ বিশ্বকাপ জিতেই পরের লক্ষ্যের কথা শুনিয়ে দিলেন গুরু গম্ভীর, পাখির চোখ ২০২৭
Sanju Samson: ভারতকে চ্যাম্পিয়ন করে স্ত্রীকে কৃতিত্ব দিলেন স্যামসন, বাড়ি ফিরে কী বললেন টুর্নামেন্টের নায়ক?
ভারতকে চ্যাম্পিয়ন করে স্ত্রীকে কৃতিত্ব দিলেন স্যামসন, বাড়ি ফিরে কী বললেন টুর্নামেন্টের নায়ক?
T20 World Cup: অবশেষে 'বন্দিদশা' থেকে মুক্তি! ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা কবে ফিরছেন দেশে?
অবশেষে 'বন্দিদশা' থেকে মুক্তি! ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা কবে ফিরছেন দেশে?
Ishan Kishan: বোন-ভগ্নিপতির মর্মান্তিক পরিণতি, তারপরেও মাঠে নেমে দেশের দায়িত্ব পালন! মন জিতলেন ঈশান
বোন-ভগ্নিপতির মর্মান্তিক পরিণতি, তারপরেও মাঠে নেমে দেশের দায়িত্ব পালন! মন জিতলেন ঈশান

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget