এক্সপ্লোর

KL Rahul: অভিষেকের মাঠেই ৬ বছর পর ক্যাপ্টেন হিসেবে নামবেন, আবেগে ভাসছেন রাহুল

KL Rahul Press Conference: চাপ তো রয়েইছে, কিন্তু তাছাড়াও আবেগে ভাসছেন ডানহাতি ভারতীয় ওপেনার। কাল যেই মাঠে মাঠে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন।

হারারে: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজ (One Day International)। তিন ম্যাচের সিরিজ খেলতে ভারতীয় দল (Indian Cricke Team) জিম্বাবোয়ে (Zimbabwe) সফরে উড়ে গিয়েছে। হারারেতে (Harare) হবে এই তিনটি ম্যাচ। আসন্ন সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল (K L Rahul)। রোহিত শর্মা (Rohit Sharma) বিশ্রামে থাকায় রাহুলের কাঁধেই দায়িত্ব বর্তেছে। চাপ তো রয়েইছে, কিন্তু তাছাড়াও আবেগে ভাসছেন ডানহাতি ভারতীয় ওপেনার। কাল যেই মাঠে মাঠে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন, সেই মাঠেই গত ৬ বছর আগে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল কে এল রাহুলের।

সাংবাদিক বৈঠকে কী বলছেন রাহুল?

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে নামার আগে হারারেতে সাংবাদিক বৈঠকে এসে কে এল রাহুল বলেন, ''হারারেতে অধিনায়ক হিসেবে ফিরতে পেরে দারুণ লাগছে। এটা একটা অসাধারণ অনুভূতি। আমি আমার ওয়ান ডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এই মাঠেই করেছিলাম। এছাড়াও প্রথম ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরিও ছিল আমার। অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি সেই তালিকায় আরও কিছু যোগ করতে পারব।''

উল্লেখ্য, ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় রাহুলের। প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানেই ফিরতে হয়েছিল কর্ণাটকীকে। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে দুর্দান্ত শুরু করেছিলেন নিজের কেরিয়ার। প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাহুল। সেই শেষবার জিম্বাবোয়ে সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।

অধিনায়ক হিসেবে রোহিত, ধোনির থেকে শিক্ষা

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার তিন জনের নেতৃত্বেই খেলেছেন। সেই প্রসঙ্গ টেনে এনে রাহুল বলেন, ''ওঁনারা যা ভারতীয় ক্রিকেটের জন্য করেছেন, তা অবিশ্বাস্য। আমি নিজেকে ওঁনাদের সঙ্গে একই তালিকায় কখনওই রাখব না। একসঙ্গে অনেক বছর ধরে খেললে সিনিয়রদের থেকে অনেককিছু শেখার থাকে, আমিও সেটাই করেছি। আর তাছাড়া আমি নিজের ভীষণ ঠাণ্ডা মাথার ক্রিকেটার। যা আমি না, তা কখনওই দেখানোর চেষ্টা করব না।''

জিম্বাবোয়ে সফর থেকে ফেরার পরই এশিয়া কাপ। আগামী ২৭ অগাস্ট থেকে আরব আমিরশাহিতে বসতে চলেছে টুর্নামেন্টের আসর। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে আগামী ২৮ অগাস্ট।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget