এক্সপ্লোর

‘বাদ পড়েও ১৪০০ রান করে ফিরে এসেছিল, ভিভিএস-কে দেখে শেখো’, রাহুলকে পরামর্শ প্রসাদের

এমএসকে প্রসাদের পরামর্শ, ভিভিএসের উদাহরণ থেকে শিক্ষা নিক কেএল রাহুল।

নয়াদিল্লি: দল থেকে বাদ পড়া মানে কেরিয়ার শেষ হয়ে যাওয়া নয়। বরং সুযোগ থাকে ভুল সংশোধন করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার। অতীতে একাধিকবার এমন ঘটনার সাক্ষ্মী থেকেছে ভারতীয় ক্রিকেট। দল থেকে বাদ পড়ে পারফর্ম করে ফের একবার ফিরে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাদ পড়ার পর একই রকমভাবে রঞ্জিতে রান করে টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। এমন আরও একাধিক উদারহণ রয়েছে ক্রিকেটে। এমএসকে প্রসাদের পরামর্শ, ভিভিএসের উদাহরণ থেকে শিক্ষা নিক কেএল রাহুল।

ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, “যখন ভিভিএস লক্ষ্মণ দল থেকে বাদ পড়েছিলেন, তিনি ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেন এবং রঞ্জিতে ১৪০০ রান করে ফিরে আসেন।”  রাহুলের পাশে দাঁড়িয়েই প্রসাদ আরও বলেন, “আমরা নিশ্চয়ই রাহুলের সঙ্গে কথা বলব। ও একজন প্রতিভাবান ক্রিকেটার। দুর্ভাগ্যবশত লাল বলের ক্রিকেটে পারফর্ম করতে পারেনি। শিখর ধবন, মুরলি বিজয় জুটি ভাঙার পর আমরা দুই ওপেনারকে একসঙ্গে পরিবর্তন করতে পারতাম না। সেকারণেই কেএল রাহুলকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ও সুযোগ কাজে লাগাতে পারেনি।”

শেষ ৩০ ইনিংসে মাত্র ৬৬৪ রানই করতে পেরেছেন কেএল রাহুল। এর মধ্যে ইংল্যান্ডে ১৪৯ রানের ইনিংসই ছিল একমাত্র নজরে পড়ার মতো। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যর্থ হয়েছেন রাহুল। এই অবস্থায় তাঁর পরিবর্তে শুবমান গিলকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচকমণ্ডলী। একইসঙ্গে ওপেনে ভাবা হচ্ছে রোহিত শর্মাকেও। আগামী মাসের ২ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করবে ভারত।  বিশাখাপত্তনমের ওই টেস্টে সম্ভবত মায়াঙ্ক অগ্রবালের সঙ্গে ওপেন করতে দেখা যাবে রোহিতকেই।

সেরা শিরোনাম

Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে

ভিডিও

Weather Forecast News | কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে কমলা সতর্কতা | ABP ANANDA LIVE
Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান
Humayun Kabir News | রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয়েছে হুমায়ুনকে | ABP ANANDA LIVE
Abhishek Banerjee-Sebaashray News | কেউ চিকিৎসা পাননি। কারও অভিযোগ ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো | ABP ANANDA LIVE
TMC News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget