এক্সপ্লোর

Argentina vs Brazil Head-to-Head: জানেন ব্রাজ়িল-আর্জেন্তিনা মুখোমুখি সাক্ষাতে জয়-পরাজয়ের নিরিখে কারা এগিয়ে?

রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনাল। মুখোমুখি বিশ্ব ফুটবলের সেরা দুই শক্তি, ব্রাজ়িল ও আর্জন্তিনা। লাতিন আমেরিকার দুই ফুটবল শক্তির টক্কর ফুটবল বিশ্বে বরাবরের অন্যতম আকর্ষণীয় লড়াই।

রিও দে জেনেইরো: রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনাল। মুখোমুখি বিশ্ব ফুটবলের সেরা দুই শক্তি, ব্রাজ়িল ও আর্জন্তিনা। লাতিন আমেরিকার দুই ফুটবল শক্তির টক্কর ফুটবল বিশ্বে বরাবরের অন্যতম আকর্ষণীয় লড়াই।

ব্রাজ়িল ও আর্জেন্তিনা মুখোমুখি সাক্ষাতে জয়-পরাজয়ের নিরিখে কারা এগিয়ে জানেন?

ইউরোপে ফুটবল মানে যেখানে শক্তি আর গতির লড়াই, লাতিন আমেরিকার ফুটবল মানে সেখানে দক্ষতার ঝলকানি, ব্যক্তিগত মুন্সিয়ানা দেখিয়ে দর্শক হৃদয়ে ঝড় তোলা। পেলে, গ্যারিঞ্চা, সক্রেটিস, জিকোর ব্রাজিল হোক বা মারাদোনা, কেম্পেস, বাতিস্তুতার আর্জেন্তিনা, লাতিন ফুটবলের পতাকা বহন করে চলেছে একের পর এক প্রজন্ম।

ভারতীয় সময় রবিবার ভোরে যখন বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজ়িল বনাম আর্জেন্তিনা মুখোমুখি নামবে, তখন পরিসংখ্যানের ব্যাপারটা মাথায় আসবে না, তা আবার হয় নাকি?

আর্জেন্তিনা কোপা আমেরিকা জিতেছে ১৪ বার। ব্রাজ়িল এই ট্রফি জিতেছে ৯ বার। আর্জেন্তিনা বিশ্বকাপ জিতেছে ২ বার। ব্রাজ়িল জিতেছে ৫ বার। ফুটবলের ইতিহাসে মোট ১১১ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। আর্জেন্তিনা জিতেছে ৪০ বার ও ব্রাজিল জিতেছে ৪৬ বার। ড্র হয়েছে ২৫ বার। অর্থাৎ, সামান্য হলেও এগিয়ে রয়েছে সেলেকাওরা।

যদিও গোলের নিরিখে ব্য়বধানটা আরও কম। মুখোমুখি সাক্ষাতে ১৬০টি গোল করেছে আর্জেন্তিনা। ব্রাজিল করেছে ১৬৩টি গোল। ২০১৯ সালে শেষবার এই দুই দক্ষিণ আমেরিকার মহাশক্তিধরের দেখা হয়েছিল। আর্জেন্তিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। গোল এসেছিল লিওনেল মেসির পা থেকে। তার কয়েকদিন আগে কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে ব্রাজ়িল জিতেছিল ২-০ গোলে।

ব্রাজ়িল-আর্জেন্তিনা লড়াই ফের একবার ঐতিহাসিক হতে চলেছে কোপা আমেরিকার মঞ্চে। ১০৭ বছরের পুরনো এই লড়াই। যেমন বিশ্ব ফুটবলে মেসি রোনাল্ডো দ্বৈরথ ঠিক তেমনই আর্জেন্তিনা ও ব্রাজিলের লড়াই অন্যতম একটি আকর্ষণের জায়গা। ভারতের ফুটবল অনরাগীরা এই দুই দলের লড়াই ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে যান। এই লড়াই শুরু হয়েছিল ১৯১৪ সালে ২০ সেপ্টেম্বর। আজও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আকর্ষণ ব্রাজ়িল-আর্জেন্তিনা দ্বৈরথ।

সেরা শিরোনাম

Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget