এক্সপ্লোর

স্মিথকে বিদ্রুপ থেকে বাঁচাতে কোহলি যা করেছেন, তা খুবই প্রশংসনীয়, বললেন স্টিভ ওয়া

বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের একাংশ বল বিকৃতির ঘটনা নিয়ে অজি খেলোয়াড় স্টিভ স্মিথকে বিদ্রুপ করছিল। ওই ঘটনা একেবারেই পছন্দ হয়নি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির।তিনি দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকতে বলেন। কোহলির এই খেলোয়াড়োচিত মনোভাব তারিফ আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার। তিনি বলেছেন, কোহলির এই কাজ অত্যন্ত প্রশংসনীয়।

লন্ডন:  বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের একাংশ বল বিকৃতির ঘটনা নিয়ে অজি খেলোয়াড় স্টিভ স্মিথকে বিদ্রুপ করছিল। ওই ঘটনা একেবারেই পছন্দ হয়নি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির।তিনি দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকতে বলেন। কোহলির এই খেলোয়াড়োচিত মনোভাব তারিফ আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার। তিনি বলেছেন, কোহলির এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। ওই সময় ব্যাটিং করছিলেন কোহলি। তিনি দর্শকদের এমনটা না করতে বলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল বিকৃতির ঘটনার জেরে নির্বাসনের মেয়াদ শেষে মাঠে ফিরেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তারপর থেকে ইংল্যান্ডের বিভিন্ন মাঠে দর্শকের একাংশের বিদ্রুপের মুখে পড়ছেন তাঁরা। গত রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। কিন্তু কোহলি বিদ্রুপ কটাক্ষ বন্ধ করতে বলে বরং দর্শকদের স্মিথকে সমর্থনের আর্জি জানান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়া বলেছেন, নেতৃত্বর বিভিন্ন দিক রয়েছে। কিন্তু স্টিভ স্মিথের প্রতি কঠোর ব্যবহার থেকে ভারতীয় দর্শকদের বিরত করে কোহলি যে মনোভাব দেখিয়েছেন, তা খুবই উচ্চমানের। তাঁর এই কাজ একটা ঘোরাল পরিস্থিতির অবসান ঘটায়। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ভারতীয় অধিনায়ক বলেন, ওর জন্য খুবই খারাপ লাগছিল। আমি ওকে বলেছি যে, দর্শকদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। কারণ, এর আগেও কয়েকটি ম্যাচে এমনটা ঘটতে দেখেছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে জয় চলতি বিশ্বকাপের পরবর্তী পর্বের জন্য ভারতীয় দলকে প্রচুর আত্মবিশ্বাস যোগাবে বলেও মন্তব্য করেছেন ওয়া। তিনি বলেছেন, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। গত এক বছরে দুটি দল বেশ কয়েকবার একে অপরের মুখোমুখি হয়েছে। এই লড়াই দেখিয়েছে, দুটি দলে সমানে টক্কর চলে। গত রবিবারের ম্যাচে ভারতের ব্যাটিং খুবই সংহত ছিল এবং তারা হিসেব করে খেলেছে ও পরিকল্পনা রূপায়ন করেছে। উইকেট না হারিয়ে ইনিংসের ভিত গড়ার যে পরিকল্পনা ওরা নিয়েছিল, তা যথাযথভাবে পালন করে।

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget