এক্সপ্লোর

কোহলি বল বিকৃতি ঘটায়নি, ইংল্যান্ড হার স্বীকার করতে জানে না: সহবাগ

নয়াদিল্লি: ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলায় ব্রিটিশ সংবাদমাধ্যমকে একহাত নিলেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।

এই বিস্ফোরক ব্যাটসম্যানের মতে, ইংল্যান্ডের উচিত হারকে স্বীকার করে নেওয়া। এক দৈনিককে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, যে দল হারে, তারা হামেশা কোনও না কোনও অজুহাত খাড়া করে।

সদ্যসমাপ্ত বিশাখাপত্তনম টেস্টে কোহলির-নেতৃত্বাধীন ভারতের কাছে ২৪৬ রানে পর্যুদস্ত হয় ইংল্যান্ড দল। এরপরই ব্রিটিশ সংবাদপত্রে অভিযোগ করা হয় যে, বল বিকৃতি ঘটিয়েছিলেন ভারত অধিনায়ক।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, রাজকোটে অনুষ্ঠিত প্রথম টেস্টে ‘বল বিকৃতি’ ঘটিয়েছিলেন বিরাট। এই প্রসঙ্গে একটি প্রকাশিত ভিডিও দেখিয়ে তারা জানায়, মুখে মিন্ট রাখা অবস্থায় থুথু দিয়ে বল ঘষছেন তিনি।

ভিডিওটি ব্রডকাস্টার স্টার স্পোর্টেসর হওয়ায়, তারা সঙ্গে সঙ্গে ভিডিওটি ব্লক করে দেয়। কিন্তু, ব্রিটিশ সংবাদমাধ্যম এই নিয়ে তোলপাড় শুরু করে দেয়।

এই প্রসঙ্গে সহবাগ বলেন, ইংল্যান্ড দল এই বিষয়ে কোনও অভিযোগ করেনি, অথচ সেদেশের সংবাদমাধ্যমের মাথাব্যথার অন্ত নেই। তিনি যোগ করেন, আমার মনে হয় সকলের উচিত হারকে স্বীকার করে নেওয়া। আমরা কখনও হারের পর অজুহাত খাড়া করিনি। আমারা স্বীকার করে নিই, যে ভাল খেলিনি তাই হেরেছি।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার অস্থায়ী টেস্ট অধিনায়ক ফাফ ডু’প্লেসিকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। ফাফের বিরুদ্ধে অভিযোগ, হোবার্ট টেস্টের সময় মুখে লজেন্স থাকা অবস্থায় তিনি থুথু দিয়ে বল ‘শাইন’ করছিলেন।

প্রসঙ্গত, ফাফের মত বিরাটও আইসিসি-র কোপে পড়তে পারতেন কোহলিও। কিন্তু, নিয়মানুসারে, এমন ঘটনার প্রমাণ ম্যাচের পাঁচদিনের মধ্যে পেশ করতে হবে। এক্ষেত্রে, সেই সময়সীমা পার হয়ে যাওয়ায় শাস্তি বা জরিমানা হচ্ছে না তাঁর।

যদিও, সহবাগ কিন্তু বিরাট বা ফাফের কোনও দোষ দেখছেন না। তাঁর মতে, ফাফের উচিত নয়, জরিমানা নিয়ে ভাবা। কারণ ও কোনও দোষ করেনি। ক্রিকেটাররা মুখে টফি, লজেন্স রাখতেই পারেন। ঠিক একইভাবে, থুথু দিয়ে বল শাইনও করতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget