এক্সপ্লোর

চার নম্বর ব্যাটসম্যান কে এল রাহুল-ই? তেমনই ইঙ্গিত কোহলির

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলি বলেন, আজকের ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি হল চার নম্বরে নেমে রাহুলের ব্যাটিং।

কার্ডিফ: কে এল রাহুলই কি হতে চলেছেন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বহু-প্রতিক্ষীত চার নম্বর ব্যাটসম্যান? অন্তত ভারত অধিনায়ক বিরাট কোহলির ইঙ্গিত তেমনই। মঙ্গলবার কার্ডিফে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৯৫ রানে হারায় বিরাট-বাহিনী। দুই ওপেনার ব্যর্থ হলেও, এদিন চার নম্বরে নেমে শতরান করেন কে এল রাহুল। স্বমূর্তিতে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনিও। তিনিও দুর্ধর্ষ শতরান করেন। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলি বলেন, আজকের ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি হল চার নম্বরে নেমে রাহুলের ব্যাটিং। দলে সকলেই জানে তাদের ভূমিকা কী। ফলত, রাহুলের আজ রান পাওয়া গুরুত্বপূর্ণ ছিল। ও দারুন একজন ব্যাটসম্যান। মঙ্গলবারের ম্যাচে ৯৯ বলে ১০৮ রান করেন রাহুল। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। রাহুলের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, রাহুল ঠিক তেমনই ব্যাট করেছে, ঠিক যেমনটা ওই পরিস্থিতিতে প্রয়োজন ছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কেদার যাদবের চোট এবং বিজয় শঙ্করের হতশ্রী পারফরম্যান্স রাহুলের পক্ষে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। আর সেই সুযোগকে কাজে লাগাতে ভুল করেননি রাহুল। এদিনও ব্যাটে-বলে ব্যর্থ হন শঙ্কর। ইংল্যান্ডের পরিবেশে ব্যাটিং তালিকায় চার নম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। দীর্ঘদিন ধরেই, ভারত এই জায়গা নিয়ে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছে। কিন্তু, এখনও পর্যন্ত স্থায়ী কাউকে সেই জায়গার দখল নিতে দেখা যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে রাহুলের পারফরম্যান্স নিঃসন্দেহে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অনেকটাই আশ্বস্ত করেছে। এখন ক্রিকেটের বৃহত্তম স্টেজের মূল সময় রাহুল কেমন পারফর্ম করেন, সেটাই দেখার।

সেরা শিরোনাম

Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া

ভিডিও

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget