এক্সপ্লোর

তেন্ডুলকর, দ্রাবিড়ের মানের ব্যাটসম্যান নন কোহলি, দাবি মহম্মদ ইউসুফের

করাচি: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তী ব্যাটসম্যানদের সঙ্গে একই সারিতে রাখতে নারাজ পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ ইউসুফ। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অতীতে যে মানের ক্রিকেট খেলা হত, সেটা এখন আর নেই। বিরাট কোহলি খুব ভাল ব্যাটসম্যান। ওর খেলা দেখতে ভাল লাগে। কিন্তু আমার মনে হয় না ও তেন্ডুলকর, দ্রাবিড় বা লক্ষ্মণের সঙ্গে একই সারিতে বসার যোগ্য নয়।’ ১৯৯৮ থেকে ২০১০ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন ইউসুফ। সেই সময় সচিন, দ্রাবিড় ও লক্ষ্মণ দাপটের সঙ্গে খেলেছেন। তাঁদের বিপক্ষে খেলেছেন ইউসুফ। তাঁর মতে, তখন আন্তর্জাতিক ক্রিকেটে যে মানের বোলাররা ছিলেন, বর্তমান সময়ের বোলাররা সেই মানের নন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন, ভারতের অনিল কুম্বলে ও জাভাগল শ্রীনাথের মতো বোলাররা ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপও দুর্দান্ত ছিল। শ্রীলঙ্কা মুথাইয়া মুরলীধরনের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল। এখন আর সেই বোলাররা নেই। তাছাড়া এখন সব দেশেই পিচ কম-বেশি একই ধরনের। নিয়মও ব্যাটসম্যানদের সহায়ক। ফলে খেলা বদলে গিয়েছে। সচিন, দ্রাবিড়দের চেয়ে বিরাটকে পিছিয়ে রাখার কারণ হিসেবে ইউসুফ বলেছেন, দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে একই ধরনের পিচে খেলে ভুরিভুরি রান করছেন ভারতের বর্তমান অধিনায়ক। ওয়াসিম আক্রম, ওয়াকার, ইউনিস, শোয়েব আখতার, সাকলিন মুস্তাকের মতো বোলারের বিরুদ্ধে রান করা সহজ ছিল না। সচিন, দ্রাবিড়রা সবসময় নিজেদের খেলার মান উন্নত করার চেষ্টা করতেন। এখন সময় বদলে গিয়েছে। ব্যাটসম্যান কোহলিকে সচিনদের সারিতে রাখতে রাজি না হলেও, তাঁর আগ্রাসী মেজাজে ভুল দেখছেন না ইউসুফ। এক্ষেত্রে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন। ২২ গজে ভারত-পাক লড়াই প্রসঙ্গে ইউসুফ বলেছেন, ভারতের বিরুদ্ধে তাঁদের অনেক কঠিন ম্যাচ খেলতে হয়েছে। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে তাঁরা উত্তেজিত থাকতেন। তবে দিনের শেষে ভাল পারফরম্যান্সের তারিফ করতেন। প্রতিদ্বন্দ্বিতা মাঠেই সীমাবদ্ধ থাকত।

সেরা শিরোনাম

IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget