এক্সপ্লোর

Betting racket in Eden Gardens : ইডেনে ম্যাচ দেখার বদলে ঘনঘন মোবাইল চোখ, সন্দেহ হতেই পুলিশের জালে বেটিং চক্র !

Kolkata betting racket : মাঠে ইন্টারনেট সংযোগ পেতে এরা ব্যবহার করত রাউটার। গতকাল ইডেনে সাদা পোশাকে থাকা পুলিশের সন্দেহ হয়।

কলকাতা :  বুধবার ইডেনে (Eden Gardens) আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচ ঘিরে শহরজুড়ে ছিল উন্মাদনা। ১৪ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালের টিকিট পেতে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা। বুধবার আইপিএলের হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন, ইডেনে বসেই চলছিল বেটিং চক্র !

গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা
সেই অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল (betting racket busted) লালবাজারের গুন্ডাদমন শাখা। পুলিশের দাবি, ম্যাচ চলাকালীন ইডেনে বসে বেটিং চক্র ( Kolkata betting racket) চালাচ্ছিলেন তিনজন। খবর পেয়ে ইডেন গার্ডেন্সের এফ ওয়ান ব্লক থেকে তাঁদের পাকড়াও করে পুলিশ। তাঁদের জেরা করে নিউ মার্কেটের একটি গেস্ট হাউস থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃত ৫ জনই বিহারের দ্বারভাঙার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বেটিং চক্রে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।

ব্যবহার করত রাউটার
পুলিশ সূত্রে খবর, বিহারের ৫ জনের দলটির টার্গেট ছিল আইপিএলের হাইভোল্টেজ ম্যাচ। এইসমস্ত ম্যাচ যেখানে থাকত সেখানেই পৌঁছে যেত এই বেটিং গ্যাং। দ্রুত ফলাফল জানতে মাঠের মধ্যে ও মাঠের বাইরে দু’ জায়গা থেকেই অপারেট করা হত বেটিং চক্র। মাঠে ইন্টারনেট সংযোগ পেতে এরা ব্যবহার করত রাউটার। গতকাল ইডেনে সাদা পোশাকে থাকা পুলিশের সন্দেহ হয়, তিন যুবককে ম্যাচ দেখার বদলে ঘনঘন মোবাইল ফোনে চোখ রাখতে দেখে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়। 

ইডেন থেকেই বেজে গেল লখনউয়ের বিদায়ঘণ্টা। ১৪ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালের টিকিট পেতে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা। আর তারই মধ্যে উঠল বেটিং চক্র চালানোর অভিযোগ। 

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget