এক্সপ্লোর

বিশ্বকাপে কেন আরও একটা হ্যাটট্রিক করতে পারব না: মালিঙ্গা

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ বলে ৪ উইকেট পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা।

লন্ডন: আইপিল-এ নজরকাড়া পারফর্ম্যান্সের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তী পেস বোলার লাসিথ মালিঙ্গা। তিনি প্রত্যয়ী, ২০০৭ সালের মতো এবারও বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করবেন। সম্প্রতি আইসিসি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্পিডস্টার জানিয়েছেন, “আমি কেন আরও একটা হ্যাটট্রিক করতে পারব না, সর্বোতভাবে চেষ্টা করব এবং সেটা আমার কাছে স্পেশাল হবে।” প্রসঙ্গত, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ বলে ৪ উইকেট পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা।

সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের নেতা এখন তিনিই। এই ডেথ স্পেশালিস্ট ইতিমধ্যেই ২১৮টি ওয়ানডে খেলে ৩২২টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন। যার সুবাদে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে মালিঙ্গা রয়েছেন তিন নম্বরে। তাঁর আগে রয়েছেন স্পিন যাদুকর মুরলি (৫২৩) ও বাঁ হাতি পেস বোলার ভাস (৩৯৯)। বিলেতে আয়োজিত বিশ্বকাপে নামার আগে শ্রীলঙ্কার তারকা বলছেন, “ইংল্যান্ডের সমস্ত পরিবেশ আমার জানা। হয় গরম নয় ঠাণ্ডা পরিবেশ, এমন পরিস্থিতিতে একজন বোলার হিসেবে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।”

৩৫ বছরের মালিঙ্গা কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়েছেন, আইপিএল-এ ভাল পারফর্ম করার কারণেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। তবে আইপিএল আর বিশ্বকাপ যে আলাদা প্রতিযোগিতা এবং ফরম্যাটও আলাদা, সে বিষয়েও ওয়াকিবহল তিনি। আত্মবিশ্বাসী মালিঙ্গা বলছেন, আমি জানি কীভাবে উইকেট পেতে হয় এবং উইকেট পেলেই আমার আত্মবিশ্বাস আরও বাড়বে।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী হওয়ার ক্ষেত্রেও আশাবাদী লাসিথ মালিঙ্গা। তিনি বলছেন, “শ্রীলঙ্কার দলে সেরা ১৫ জন ক্রিকেটার রয়েছে। এই স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণও আছে। প্রতিটি তরুণই নিজের প্রতিভা দেখাতে মুখিয়ে রয়েছে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget