এক্সপ্লোর

MS Dhoni: হাঁটুর যন্ত্রণা উপেক্ষা করে চেন্নাইকে ট্রফি দিয়েছেন, IPL মিটতেই সফল অস্ত্রোপচার ধোনির

BCCI: ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।

মুম্বই: জল্পনার অবসান। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর সফল অস্ত্রোপচার হল। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।

বিশ্বনাথন বলেছেন, 'হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।'

জানা গিয়েছে, কী হোল সার্জারি (মাইক্রোসার্জারি) করে ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত একজন সংবাদসংস্থাকে বলেছেন, 'ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর ধোনি রাঁচিতে ফিরে গিয়েছে। ওর রিহ্যাবিলিটেশন শুরু হওয়ার আগে বাড়িতে কয়েকদিন বিশ্রাম নেবে। পরের আইপিএলের আগে ও সেরে ওঠার যথেষ্ট সময় পাবে।'

ওয়ান ডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্টে বিশ্বের এক নম্বর দলের শিরোপা। পাঁচ-পাঁচটি আইপিএল। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। কী নেই তাঁর সাফল্যের মুকুটে?

রবিবার রাতে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি উঠেছে তাঁর হাতে। চাপের মুখে যাঁর ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়ার দক্ষতা গোটা বিশ্বের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে। তাঁর নামকরণই হয়ে গিয়েছে, 'ক্যাপ্টেন কুল'।

সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি চাপের মুখে শান্ত, সংযত থাকার পাঠ নেন ভগবত গীতা (Bhagavad Gita) থেকে?

বৃহস্পতিবার সেই প্রশ্নটা জোরাল হয়ে আছড়ে পড়ল। কারণ, এদিন ধোনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যে ছবিতে ধোনির হাতে দেখা যাচ্ছে ভগবৎ গীতা।

সদ্যই গুজরাত টাইটান্সকে হারিয়ে নয়া ইতিহাস রচনা করেছে চেন্নাই সুপার কিংস। রেকর্ড পঞ্চম আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে সিএসকে (CSK)। গোটা মরসুম জুড়েই দুর্দান্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি ব্যাট হাতে তেমন বড় ইনিংস খেলতে না পারলেও, উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা দেখে বোঝা দায় যে তিনি ৪০ পেরিয়েছেন। কিন্তু মরসুম জুড়েই ধোনি হাঁটুর সমস্যায় ভুগেছেন।

ধোনির হাঁটুর সমস্যার জন্য তাঁর কিপিংয়ে কোনও সমস্যা না হলেও, ব্যাটিং করার সময় উইকেটের মাঝে যে তাঁর ছুটতে অসুবিধা হচ্ছিল, তা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এমনকী সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসিও স্বীকার করে নেন যে ধোনি হাঁটুর সমস্যায় ভুগছেন এবং তার ফলে যাতে তাঁর হাঁটুতে বাড়তি চাপ না পড়ে, সেই কারণে ইনিংসের বেশি ওভার বাকি থাকলে ব্যাটেও নামছেন না ধোনি।

 আরও পড়ুন: ABP Exclusive: পরিচয়পত্রের বিভ্রাটে পিছিয়ে গেল ফেরা, ৪টি আঙুল বাদ যেন না যায়, প্রার্থনা পিয়ালির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget