এক্সপ্লোর

Paul Pogba Hijab Protest: কর্ণাটকে হিজাব বিতর্কে সরব পল পোগবা

Hijab Row: মালালা ইউসুফজাইয়ের পর এবার কর্ণাটকে হিজাব বিতর্কে সরব হলেন ফ্রান্স ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার পল পোগবা। তিনি ইনস্টাগ্রামে হিজাব আন্দোলন নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন।

নয়াদিল্লি: কর্ণাটকে (Karnataka) হিজাব বিতর্কে (Hijab Row) এবার সরব হলেন ফ্রান্স (France) ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ফুটবলার পল পোগবা (Paul Pogba)। তিনি সোশ্যাল মিডিয়ায় হিজাব নিয়ে আন্দোলনকে সমর্থন করেছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) ৫৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন পোগবা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হিজাব পরিহিত কয়েকজন তরুণীকে ঘিরে স্লোগান দিচ্ছেন বেশ কয়েকজন পুরুষ। তাঁদের গেরুয়া উত্তরীয় প্রদর্শন করতে দেখা যাচ্ছে। কয়েকজন আবার তরুণীদের আগলে রেখেছেন। সেখানে দু’জনের বেশি পুলিশকর্মীকে দেখা যাচ্ছে না।

ভিডিওটির দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে, একটি স্কুলের ক্লাসরুমের মধ্যে স্লোগান দিচ্ছেন বেশ কয়েকজন গেরুয়া বসনধারী। সেই দৃশ্য দেখে ভীত এক শিক্ষিকা।

ভিডিওটির তৃতীয় অংশে দেখা যাচ্ছে, একটি রাস্তায় গেরুয়া পতাকা প্রদর্শন করছেন বেশ কয়েকজন যুবক।

এই ভিডিওটি প্রথমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন লন্ডনের এক ব্যক্তি। সেই ভিডিওটিই শেয়ার করেছেন পোগবা। তবে এই ভিডিওগুলি কবে এবং কোথায় তোলা হয়েছে, সেটা স্পষ্ট নয়।

গত কয়েকদিন ধরেই হিজাব-বিতর্কে উত্তাল কর্ণাটক। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা উচিত কি অনুচিত? এই প্রশ্নেই উত্তাল কর্ণাটক। গতকাল এই সংক্রান্ত মামলার শুনানিতে কর্ণাটক হাইকোর্ট জানিয়েছে, যতদিন না পর্যন্ত হিজাব বিতর্কের নিষ্পত্তি হচ্ছে, ততদিন অবধি এমন কিছু পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন না, যার সঙ্গে ধর্মীয় সংস্পর্শ আছে, যা উস্কানির কারণ হয়ে উঠতে পারে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, কর্ণাটক হাইকোর্ট রায় না দেওয়া পর্যন্ত এ বিষয়ে শুনানি হবে না।

এরই মধ্যে এই বিতর্কে সরব হলেন পোগবা। তাঁর আগে হিজাবের পক্ষে আন্দোলনকে সমর্থন করেছেন পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

দেশের বিভিন্ন জায়গাতেও হিজাব আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে। কলকাতাতেও হিজাবের অধিকারের পক্ষে মিছিল করেছেন তরুণ-তরুণীরা। আরও কয়েকটি রাজ্য়েও আন্দোলন চলছে। অনেকে যেমন হিজাবের অধিকারের পক্ষে, তেমনই আবার অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক বা প্রতীকের বিপক্ষে মত প্রকাশ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget