এক্সপ্লোর

UEFA Europa League: শেষ মুহূর্তে ম্যাকটমিনের গোলে ম্যাচ জিতল ম্যান ইউনাইটেড, জয় পেল আর্সেনালও

Francis Uzoho: এদিন ওমনিয়ার গোলকিপার ফ্রান্সিস উজুহু অনবদ্য পারফর্ম করেন। ১১টি শট বাঁচান উজুহু।

নয়াদিল্লি: ওমনিয়া নিকোসিয়ার বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তের গোলে কোনওক্রমে নিজেদের ইউরোপা লিগের (UEFA Europa League) ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। গোলের সামনে প্রায় প্রাচীর তুলে দেওয়া নাইজিরিয়ার গোলকিপার ফ্রান্সিস উজুহুকে (Francis Uzoho) দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পরাস্ত করতে সক্ষম হন স্কট ম্য়াকটমিনে।

অনবদ্য গোলকিপিং

এদিন ওল্ড ট্রাফোর্ড এক অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী হয়ে থাকল। নিজের প্রিয় দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধেই একের পর এক অনবদ্য সেভ করে ওমনিয়াকে শেষ পর্যন্ত ম্যাচে টিকিয়ে রেখেছিলেন উজুহু। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে মার্কাস রাশফোর্ড, কেউই কোনওভাবেই উজুহু 'প্রাচীর'কে ভেদই করতে পারছিলেন না। সাইপ্রাসের দলের হয়ে এদিন ১১টি শট বাঁচান উজুহু। তবে তাঁর স্মরণীয় এই পারফরম্যান্স সত্ত্বেও ৯৩ মিনিটে গোল হজম করে পরাজিতই হতে হল ওমনিয়াকে। পরিবর্ত হিসাবে মাঠে নামা জেডন স্য়াঞ্চোর পাস থেকে জয়সূচক গোলটি করে ম্যান ইউনাইটেড মিডফিল্ডার ম্য়াকটমিনে।

গত সপ্তাহেও ওমনিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল ম্যান ইউনাইটেড। তবে শেষমেশ ২-১ গোলে ম্য়াচ জিততে সক্ষম হন রেড ডেভিলসরা। এই ম্যাচেও জয় পাওয়ায় তারা নয় পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানেই রইল। গ্রুপে একে থাকা রিয়াল সোসিয়েদাদ এদিন শেরিফকে ৩-০ গোলে পরাজিত করেন। এই ম্যাচে ম্যান ইউনাইটেডের হয়ে শুরু থেকেই খেলতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি গোল করার সুযোগও পান। তবে উজুহু তা প্রতিহত করে দেন। অপরদিকে, আরেক ইংল্য়ান্ডের ক্লাব আর্সেনালও নিজেদের ম্য়াচে জয় পেল।

 

আর্সেনালের জয়

নরওয়ের বোডো/গ্লিমটের বিরুদ্ধে ১-০ নিজেদের ম্যাচ জিতল গানার্সরা। সৌজন্যে দলের তরুণ তারকা বুকায়ো সাকা। ম্যাচের ২৪ মিনিটে সাম্বি লোকোঙ্গার পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন সাকা। এই ম্য়াচ জিতে নয় পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপ শীর্ষে রয়েছে আর্সেনাল। গ্রপে দ্বিতীয় স্থানে থাকা পিএসভি এদিন জুরিখকে ৫-০ গোলে হারায়। রোমা ও রিয়াল বেটিসের ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

আরও পড়ুন: লেওয়ানডোস্কির গোলে রক্ষা পেল বার্সেলোনা, হ্য়াটট্রিক করে ইতিহাস গড়লেন সালাহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget